সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি প্রধানমন্ত্রী - মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান
advertisement
রাজনীতি

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি নিয়ে জামায়াত আমিরের দুটি আহ্বান

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সবাইকে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ উপায়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে কেউ যেন অপচেষ্টা করে এই কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে ব্যাপারে সচেষ্ট থাকার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছেন জামায়াত আমির।

পোস্টে তিনি লিখেছেন, ‘ফিলিস্তিন আমাদের হৃদয়ের স্পন্দন। এটি আমাদের আবেগ, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যের অংশ। এখানেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর মেরাজের যাত্রা শুরু হয়েছিল। ফিলিস্তিনের প্রতিটি ধূলিকণায় মুসলিম উম্মাহর ভালোবাসা ও স্মৃতি লুকিয়ে আছে।’

তিনি আরও লিখেছেন, ‘আজ সেই পবিত্র ভূমির নিরীহ মানুষগুলোর ওপর ইসরায়েলি বর্বরতা সব সীমা অতিক্রম করেছে। শিশুর কান্না, মায়ের বুকফাটা আর্তনাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা স্বপ্ন, এই দৃশ্যগুলো আমাদের চোখে অশ্রু এনে দেয়। কিন্তু আমরা এই দূর প্রান্ত থেকে যেন কিছুই করতে পারছি না, শুধুই মহান রবের কাছে প্রার্থনা করা ছাড়া। হে আল্লাহ, আমাদের ভাইবোনদের এই কঠিন পরীক্ষা সহজ করে দিন। জুলুমের পরিণতি দ্রুত এনে দিন।’

কর্মসূচি প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘এই অবর্ণনীয় জুলুমের প্রতিবাদে আগামীকাল বাংলাদেশের সর্বস্তরের মানুষ ধর্ম-বর্ণ-গোত্র ভুলে, এক হৃদয়ে, এক কণ্ঠে অংশ নিচ্ছেন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে। আমি আমিরে জামায়াত হিসেবে এই মহৎ উদ্যোগে পূর্ণ সমর্থন ও ভালোবাসা জানাচ্ছি। আসুন, সবাই সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ উপায়ে এই ঐতিহাসিক প্রতিবাদে অংশ নিই।’

জামায়াত আমির বলেন, ‘পাশাপাশি কেউ যেন অপচেষ্টা করে এই মহতী উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে ব্যাপারে সচেষ্ট থাকি।’

এই সম্পর্কিত আরো

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ

অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি

প্রধানমন্ত্রী মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান