শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
রাজনীতি

কর্মসূচি থাকলেও ফাঁকা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে শুক্রবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ও মিছিলের ডাক দিয়েছিল জাতীয় পার্টি।

কিন্তু সাড়ে ৩টা বাজলেও হাতেগোনা কয়েকজন নেতাকর্মী ছাড়া প্রায় শূন্য কেন্দ্রীয় কার্যালয়। এ যেন কর্মী সংকটের চিত্র ফুটে উঠেছে জাতীয় পার্টির।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে দলটির চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই কর্মসূচির ডাক দেন।

সরেজমিনে দেখা যায়, সাড়ে ৩টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও ৩টা ৫৫ মিনিটে ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী নিয়েই সমাবেশ শুরু হয়। দলটির চেয়ারম্যান কেন্দ্রীয় কার্যালয়ে সাড়ে ৩টায় এলেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল খুবই সীমিত।

সমাবেশে জিএম কাদের বলেন, আমরা ইজরায়েলের হামলার প্রতিবাদ জানাচ্ছি। আমরা শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি ঐক্য হওয়ার। আমরা ফিলিস্তিনিদের পাশে আছি এবং সবসময় পাশে থাকতে চাই।

তিনি বলেন, যেভাবে মুসলিমদের ওপর অত্যাচার করা হচ্ছে তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে আমরা কেন প্রতিবাদ করব না। আমরা কি মানুষ থেকে পশু হয়ে গেছি? আমাদের মনুষ্যত্ব কি নষ্ট হয়ে গেছে? আমাদের সবাইকে দাঁড়াতে হবে তাদের পাশে। এ সময় তিনি সব মুসলিম দেশকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সমাপনী বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল করে দলটি। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিজয় নগর দিয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার