সোমবার, ০১ জুন ২০২৬
সোমবার, ০১ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দোয়ারাবাজারে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ও লাঞ্ছনার জেরে যুবকের আত্মহনন শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল: খন্দকার মুক্তাদির হবিগঞ্জে লুডু খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০ সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের সভা সিলেট-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’ আব্দুল কাইয়ুম চৌধুরী - শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক মালয়েশিয়া বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত বিয়ানীবাজারে বসতঘর থেকে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার
advertisement
রাজনীতি

রাজনীতির সাথে কুরআনের কোনো সম্পর্ক নেই: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির সম্পর্ক ত্যাগের গুজব নাকচ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি একটি পৃথক ক্ষেত্র এবং এর সঙ্গে গিতা, বাইবেল বা কুরআন শরিফের কোনো সরাসরি সম্পর্ক নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, "রাজনীতি মানে রাজনীতি। এখানে অনেক বিষয় থাকে, যা সময় এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা হয়।"  


অন্যদিকে ২০দলীয় জোটের পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে যে টানাপড়েন চলছে তা দূর করার ওপর জোর দিচ্ছেন ফখরুল।

তিনি বলেন, কাদের সিদ্দিকী একটা চিঠি দিয়েছেন। তার মনে হয়েছে যে ঐক্যফ্রন্টের সিদ্ধান্তগুলো সামঞ্জস্য নয়। এটা এখন ঐক্যফ্রন্টের নেতারা আমরা যারা আছি, তারা চেষ্টা করবো আলাপ আলোচনা করে সমাধান করার। রাজনীতিতে এগুলো খুবই স্বাভাবিক জিনিস, এখানে আজ যে বন্ধু কাল সে নাও থাকতে পারে।


তবে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকটে আহমেদ আজম খান বলছেন, এখন আর ঐক্যের কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সবাইকে নিজ নিজ দল গোছানো উচিত।


এদিকে ড. কামাল হোসেন ছাড়াও জামায়াতে ইসলামীকে নিয়ে আপত্তি রয়েছে বিএনপির মধ্যে থেকেই। জামায়াতকে বাদ দেয়ার কৌশল হিসেবেই ২০দলীয় জোট এবং ঐক্যফ্রন্ট ছাড়ার কথা বলছেন দলের নেতারা।

যদিও বিএনপির সিনিয়র নেতাদের কিছু অংশ জামায়াত-ঐক্যফ্রন্টকে নিয়েই ভবিষ্যত আন্দোলনের রূপরেখা ঠিক করতে চাইছেন।

এই সম্পর্কিত আরো

দোয়ারাবাজারে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ও লাঞ্ছনার জেরে যুবকের আত্মহনন

শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল: খন্দকার মুক্তাদির

হবিগঞ্জে লুডু খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের সভা

সিলেট-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’

আব্দুল কাইয়ুম চৌধুরী শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক

মালয়েশিয়া বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বিয়ানীবাজারে বসতঘর থেকে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার