বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, মামলা তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি ২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২ মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী
advertisement
জাতীয়

কানাডা যাওয়ার পথে বিজিবির সাবেক ডিজি মইনুল আটক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে কানাডা যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাকে বিমানবন্দরে আটকে দেন সেখানে নিয়োজিত কর্মকর্তারা।


মইনুল ইসলামের এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮৭) ফ্লাইটে দুবাই হয়ে কানাডার টরন্টো যাওয়ার কথা ছিল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তার দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। প্লেনে চড়ার প্রক্রিয়া হিসেবে তিনি যখন ইমিগ্রেশন সম্পন্ন করতে কাউন্টারে যান, তখন ইমিগ্রেশন একটি গোয়েন্দা সংস্থার কাছে ক্লিয়ারেন্স চাইতে গেলে তারা ক্লিয়ারেন্স দেননি। পরে তাকে আটকে দেওয়া হয়। বর্তমানে তিনি এয়ারপোর্টের লাউঞ্জে আছেন।


২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরের বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। এ ঘটনার পর বিডিআর মহাপরিচালকের দায়িত্ব পান মো. মইনুল ইসলাম। তার নেতৃত্বে বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি করা হয়।  

তিনি জুলাই ২০১৫ সালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর নেন মঈনুল ইসলাম।

এই সম্পর্কিত আরো

গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, মামলা

তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী