মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা চারখাই এখন ইয়াবার করিডোর শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে আসামি ধরতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি, আটক পিতা-পুত্র

সিলেটের বিশ্বনাথে  মারামারির মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে আসামিদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে থানা পুলিশের ৫ সদস্য কিছুটা আঘাতপ্রাপ্ত হন।

এসময় মামলার ২ আসামিকে গ্রেপ্তার করতে থানা পুলিশ সক্ষম হয়। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ পৌর শহরের মছতুরা এলাকায় এঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- বিএনপি নেতা কদর আলী (৪৭), তাঁর ছেলে ইমন মিয়া (২৩)। প্রেপ্তারকৃতরা উপজেলা পূর্ব চানসির কাপন গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলা পশ্চিম শ্বাসরাম গ্রামের মৃত ছোয়াব আলীর ছেলে নজরুল ইসলাম সঙ্গে আজ শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তারকৃত কদর আলীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় কদর আলীর পক্ষের লোকজনের হামলায় নজরুল ইসলাম আহত হন। তিনি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে কদর আলী ও তার ছেলে ইমন মিয়াকে আসামি করে ও আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি রেখে থানা মামলা দায়ের করেন। মামলা নং ১৬। মামলা দায়েরের পরপরই পুলিশ পৌর এলাকার মছতুরা এলাকায় আসামি গ্রেপ্তার অভিযান পরিচালনা করতে যায়।

এসময় মামলার অভিযুক্তদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এতে থানা পুলিশের ৫ সদস্য কিছুটা আঘাতপ্রাপ্ত হন। এরপর থানা থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ আসামি কদর ও ইমন কে গ্রেপ্তার করে থানা নিয়ে আসে। 

এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেছেন, মারামারির একটি মামলার আসামিদের গ্রেপ্তার করতে থানা পুলিশ অভিযান চালায়। এসময় আসামিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার আদালতে প্রেরণ করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ

দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন

জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন

চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা

কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা

চারখাই এখন ইয়াবার করিডোর

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন