বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেলেন সবুজ সিলেটের আজাদ সিলেটে দুর্গাপূজায় আতশবাজি বন্ধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: ডিসি সিলামে রাসেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার সুনামগঞ্জে ‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ এশিয়ার পর্যটন প্রচারণায় বাংলাদেশের নেতৃত্ব, রাষ্ট্রদূত ডাল্টন জহির সৌদিতে ‘বিক্রি’, দেশে ফিরতে আকুতি জানানো রেহেনা ফিরছেন বৃহস্পতিবার
advertisement
সিলেট বিভাগ

সিলেট-ঢাকা রুটে বাসভাড়া বাড়ল, এসিতে ১০০ ও নন-এসি ৫০ টাকা

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা ও নন এসি বাস ভাড়া ৫০ টাকা করে বেড়েছে।

শুক্রবার থেকে এ রুটের নতুন বাস ভাড়া কার্যকর হয়।

নতুন রেট অনুযায়ী, সিলেট-ঢাকা রুটে নন এসি বাস ভাড়া এখন ৭৯০ টাকা এবং এসি বাস ১৭০০ টাকা।

সিলেটের একাধিক পরিবহন শ্রমিক জানান, জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে এখন সিলেট-ঢাকা রুটে বাড়তি প্রায় ৫০০০ টাকার জ্বালানী তেল খরচ হয়। ফলে বাস ভাড়া বড়ানো ছাড়া লোকসান ঠেকানো সম্ভব নয়।

তারা বলেন, ভাড়া বড়ানোর ফলে যাত্রী সংখ্যা কমে গেছে।

এরআগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার। এক লাফে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন—চার ধরনের তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়।

ফলে ডিজেলের দাম বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা লিটার হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

এরপর ২২ সেপ্টেম্বর সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়।

ঢাকা-সিলেট রুটের দুরত্ব প্রায় ২৪০ কিলোমিটার।

এর আগে ১৯ এপ্রিল থেকে ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। একই সময়ে কেরোসিন ১৮, পেট্রল ১৯ এবং অকটেন ২০ টাকা বাড়ানো হয়। জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বাড়ে। এরপর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত দাম অপরিবর্তিত ছিল।

▐ এই সম্পর্কিত আরো

অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেলেন সবুজ সিলেটের আজাদ

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি বন্ধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: ডিসি

সিলামে রাসেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার সুনামগঞ্জে

‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা

বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ

এশিয়ার পর্যটন প্রচারণায় বাংলাদেশের নেতৃত্ব, রাষ্ট্রদূত ডাল্টন জহির

সৌদিতে ‘বিক্রি’, দেশে ফিরতে আকুতি জানানো রেহেনা ফিরছেন বৃহস্পতিবার