শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাতকে চুরি-ছিনতাই, মাদক ও মারামারি বৃদ্ধি, হতাশ নাগরিকরা ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার শান্তিগঞ্জে মসজিদের ভেতরে যুবককে কুপিয়ে জখম বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন ছাতকের চাঁনপুরে রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত শতাধিক বিশ্বনাথে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইউপি সদস্যের মৃত্যু সাংবাদিকদের কল্যাণে এবিজি ফাউন্ডেশনের ২০ লাখ টাকার সহায়তা ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫০
advertisement
জাতীয়

শপথ নিলেন নতুন সিইসি ও ৪ কমিশনার

 

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএসএম মো. নাসির উদ্দীন ও চার নির্বাচন কমিশনার (ইসি) আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।


শপথ নেওয়া চার কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

এর আগে শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার। পরে আনুষ্ঠানিকতা শেষে প্রথমে নতুন সিইসিকে শপথ পাঠ করানো হয়। এরপর শপথ নেন চার নির্বাচন কমিশনার।


প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর আড়াই মাস পর  বৃহস্পতিবার (২১ নভেম্বর) অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দীনকে প্রধান করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

আওয়ামী লীগ সরকারের আমলে করা বিধান অনুযায়ী সার্চ কমিটি গঠন করার পর ওই কমিটির প্রস্তাবিত ১০ নামের তালিকা থেকে এই নির্বাচন কমিশন বেছে নেন রাষ্ট্রপতি।

দেশের চতুর্দশ সিইসি হিসেবে নিয়োগ পাওয়া নাসির উদ্দীনকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছাতকে চুরি-ছিনতাই, মাদক ও মারামারি বৃদ্ধি, হতাশ নাগরিকরা

ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন

ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

শান্তিগঞ্জে মসজিদের ভেতরে যুবককে কুপিয়ে জখম

বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

ছাতকের চাঁনপুরে রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

বিশ্বনাথে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইউপি সদস্যের মৃত্যু

সাংবাদিকদের কল্যাণে এবিজি ফাউন্ডেশনের ২০ লাখ টাকার সহায়তা

ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫০