মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ আ.লীগ নেতা ছিনতাই গোলাপগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ শাল্লায় কচুক্ষেত উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জ পুলিশের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন এসআই শরীফুল সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন জামালগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার শান্তিগঞ্জে টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি বাড়াতে অংশীজনদের সভা
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় কচুক্ষেত উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

সুনামগঞ্জের শাল্লায় পৈতৃক ও বৈধ মালিকানাধীন জমি দখলের চেষ্টা, কচুক্ষেত উচ্ছেদ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের প্রতাপপুর গ্রামের কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পিনু দাস (৩৬) নামের এক কৃষক।

অভিযোগকারী পিনু দাস উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের পোড়ারপাড় গ্রামের বাসিন্দা। তিনি রাজমোহন দাসের ছেলে। লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে প্রতাপপুর গ্রামের মহাদেব দাশের ছেলে (৫০), গনেন্দ্র দাস (৪৭), হরোমোহন দাস (৫২), রথীন্দ্র দাস (৪০), শ্রীকান্ত দাস (৬২), যাত্রামোহন দাশসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের ৩৩ নম্বর জেএলভুক্ত পোড়ারপাড় মৌজার তফসিলভুক্ত জমিতে এ ঘটনা ঘটে।

পিনু দাসের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। জমিতে তিনি লতিরাজ কচুর চাষ করেছিলেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা জমিটি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন। ঘটনার দিন তিনি জমিতে ফসলের পরিচর্যা করতে গেলে অভিযুক্তরা সেখানে অনধিকার প্রবেশ করে তাঁর কচুক্ষেত উচ্ছেদ করেন। এ সময় তাঁকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে প্রায় দুই লাখ টাকার কচু ফসলের ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।

অভিযোগে আরও বলা হয়, ভবিষ্যতে ওই জমিতে চাষাবাদ করতে গেলে আবারও ক্ষয়ক্ষতি ও হামলার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে পিনু দাস বলেন, ‘আমি একজন সাধারণ কৃষক। অনেক কষ্ট করে জমিতে লতিরাজ কচু চাষ করেছি। কিন্তু বিবাদীরা আমার জমি দখলের উদ্দেশ্যে কচুক্ষেত উচ্ছেদ করে প্রায় দুই লাখ টাকার ফসলের ক্ষতি করেছেন। আমি বাধা দিতে গেলে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।’

অভিযোগের তফসিল অনুযায়ী, বিরোধপূর্ণ জমির পরিমাণ প্রায় ১ দশমিক ৯২ একর। এর মধ্যে একটি দাগে ১ দশমিক ৩০ একর এবং অপর দাগে ০ দশমিক ৬২ একর জমির উল্লেখ রয়েছে।

তবে অভিযুক্ত শ্রীকান্ত দাস অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এগুলো আমাদের কেনা সম্পত্তি। এটা বোরো জমি, কেউ কচু লাগায়নি। এটা নিয়ে আদালতে মামলা চলছে।’

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

▐ এই সম্পর্কিত আরো

চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ আ.লীগ নেতা ছিনতাই

গোলাপগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

শাল্লায় কচুক্ষেত উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

সুনামগঞ্জ পুলিশের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন এসআই শরীফুল

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

জামালগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শান্তিগঞ্জে টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি বাড়াতে অংশীজনদের সভা