মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ আ.লীগ নেতা ছিনতাই গোলাপগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ শাল্লায় কচুক্ষেত উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জ পুলিশের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন এসআই শরীফুল সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন জামালগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার শান্তিগঞ্জে টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি বাড়াতে অংশীজনদের সভা
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ আ.লীগ নেতা ছিনতাই

সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর অতর্কিত হামলা ও গাড়ি ভাঙচুর চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হরিপুর সংলগ্ন করিচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া আসামির নাম জাকারিয়া মাহমুদ। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক এবং হত্যাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুতের নেতৃত্বে পুলিশের একটি দল হরিপুর বাজারে অভিযান চালায়। সেখান থেকে ‘ফিজা অ্যান্ড কোং’-এর আউটলেট থেকে জাকারিয়া মাহমুদকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে হাতকড়া পরিয়ে পুলিশের পিক-আপ ভ্যানে করে থানায় নিয়ে আসার পথে করিচর ব্রিজ এলাকায় পৌঁছালে তার অনুসারী ও দলীয় নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে।

একপর্যায়ে তারা সরকারি কাজে বাধা দিয়ে পুলিশের ওপর অতর্কিত আক্রমণ চালায়। হামলাকারীরা পুলিশের পিক-আপ ভ্যান ভাঙচুর করে এবং ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়াসহ জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, গ্রেফতারকৃত আসামিকে থানায় নিয়ে আসার পথে তার সহযোগীরা পুলিশের গাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য গুরুতর আহত হননি। ছিনতাই হওয়া আসামিকে পুনরায় গ্রেফতার এবং হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বলেন, পুলিশের হাত থেকে এভাবে হাতকড়াসহ একজন চিহ্নিত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

▐ এই সম্পর্কিত আরো

চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ আ.লীগ নেতা ছিনতাই

গোলাপগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

শাল্লায় কচুক্ষেত উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

সুনামগঞ্জ পুলিশের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন এসআই শরীফুল

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

জামালগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শান্তিগঞ্জে টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি বাড়াতে অংশীজনদের সভা