বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২ মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা
advertisement
জাতীয়

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের ৫ মামলা বাতিলের রায় বহাল

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার (৮ ডিসেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ নির্দেশ দেন।

এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান জানান, ২০১৯ সালে গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান থাকাকালীন ড. ইউনূসের বিরুদ্ধে সংশ্লিষ্ট শ্রম আদালতে পাঁচটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। ২০১০ সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা হয়।

ড. ইউনূসের আবেদনের পরিপ্রেক্ষিতে, এ মামলাগুলোর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে পৃথক রুল জারি করে। রুলের ওপর শুনানি শেষে চলতি বছরের ২৪ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন বলে জানান আইনজীবী।

এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। যার শুনানি শেষে রোববার এ রায় দিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এই সম্পর্কিত আরো

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা