বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটের কর্মসূচি এড়িয়ে সার্কিট হাউজে এনসিপি নেতারা জগন্নাথপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রস্তুতিমূলক সভা গোলাপগঞ্জ ছাত্রদলের বিবৃতি: - এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততা নেই জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান গোলাপগঞ্জে গাড়িতে হামলার অভিযোগ এনসিপি নেতা সারজিস আলমের পরিবেশ রক্ষায় অবদানের জন্য বিয়ানীবাজারের নাসির উদ্দিন সংবর্ধিত এক রাতে নিভে গেল ৩ প্রাণ ওয়াইলি পার্কে ভস্মীভূত গ্র্যানি ফ্ল্যাট বিয়ানীবাজার কামিল মাদ্রাসা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন মোদির আমন্ত্রণের পর তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত
advertisement
জাতীয়

দুই সপ্তাহের মধ্যেই ভর্তি পরীক্ষার ফলাফল দেবে জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল ১৫ দিন বা ২ সপ্তাহের মধ্যে ঘোষণার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপাচার্য।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, যেহেতু এবার আমাদের প্রতিটি ইউনিটে শিফট ভিত্তিক পরীক্ষা হচ্ছে, সে ক্ষেত্রে ফলাফলও প্রতি শিফটে আলাদা করে দেওয়া হবে। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ে ফলাফল দিয়ে অতি দ্রুত ভর্তি নিয়ে ক্লাস শুরু করার। আমরা পরীক্ষার ১৫ দিন বা ২ সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণার চেষ্টা করব। ’ফলাফল প্রতি শিফটে উপস্থিতির সমানুপাতিক হারে আলাদা করে প্রকাশ করা হবে।’

উপাচার্য রেজাউল করিম আরও বলেন, আজ সাড়ে ৯টা থেকে খুবই শান্তিপূর্ণভাবে ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করছি ৮৫–৯০ শতাংশ উপস্থিতি থাকবে।

উল্লেখ্য, ২০২৪–২৫ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিষয়গুলো হলো—বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান। এবার ডি ইউনিটে ৫৯০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা দিচ্ছেন ২৪ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪২ জন।

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আইইআর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। ‘ডি’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে নেওয়া হচ্ছে। দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা ৩০ থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটের কর্মসূচি এড়িয়ে সার্কিট হাউজে এনসিপি নেতারা

জগন্নাথপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রস্তুতিমূলক সভা

গোলাপগঞ্জ ছাত্রদলের বিবৃতি: এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততা নেই

জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

গোলাপগঞ্জে গাড়িতে হামলার অভিযোগ এনসিপি নেতা সারজিস আলমের

পরিবেশ রক্ষায় অবদানের জন্য বিয়ানীবাজারের নাসির উদ্দিন সংবর্ধিত

এক রাতে নিভে গেল ৩ প্রাণ ওয়াইলি পার্কে ভস্মীভূত গ্র্যানি ফ্ল্যাট

বিয়ানীবাজার কামিল মাদ্রাসা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

মোদির আমন্ত্রণের পর তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত