বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা কুলাউড়ায় সৈয়দ আবিদ হোসেন মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার, মামলা দায়ের রাষ্ট্রপতি চাই যাঁর প্রতি আস্থা থাকবে সব পক্ষের নারীর প্রতি সহিংসতা: সভ্যতার মুখে এক নির্মম চপেটাঘাত চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড! দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি
advertisement
জাতীয়

সংসদের আগে স্থানীয় নির্বাচন নয়: ইসি মাছউদ

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল প্রায় সকলেই বলেছেন, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে আমরা চিন্তা করছি না।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। 


আব্দুর মাছউদ বলেন, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে আমরা চিন্তা করছি না। হালনাগাদ ভোটার তালিকা জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। কাজেই জুনের পর যদি ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে হয়, তাহলে অক্টোবর-নভেম্বরের মধ্যে আমাদের তফসিল ঘোষণা করতে হবে। তাই সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়।


নির্বাচন কমিশনার আরও বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার জন্য সরকারের তরফ থেকে আমাদের কাছে কোনও অনুরোধ আসে নাই। স্থানীয় নির্বাচন করতে গেলে ধাপে ধাপে করতে হয়। এতে প্রায় ১ বছর সময় লেগে যায়। কাজেই যদি এখন স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারীর মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন।


এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক, উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান, ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম প্রমুখ।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

কুলাউড়ায় সৈয়দ আবিদ হোসেন মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার, মামলা দায়ের

রাষ্ট্রপতি চাই যাঁর প্রতি আস্থা থাকবে সব পক্ষের

নারীর প্রতি সহিংসতা: সভ্যতার মুখে এক নির্মম চপেটাঘাত

চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড!

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি