মঙ্গলবার, ০৫ মে ২০২৬
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ১১ জুলাই নির্বাচন আবেদন ২৫ হাজার - বানিয়াচং সরকারি গুদামে ধান সংগ্রহ শুরু, জানেন না কৃষক! শাহ আরফিনে থামছে না পাথর লুট, রাতের আঁধারে সক্রিয় সংঘবদ্ধ চক্র ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ, ধলাইয়ে অভিযান ঘিরে ধুন্ধুমার জামালগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার দিরাইয়ে বোরো চাষিদের দ্বিমুখী সংকট: খলায় পচন, হাওরে তলিয়ে ফসল জামালগঞ্জে নৌকাডুবিতে কৃষকের মড়ার উপর খাঁড়ার ঘা হাওরাঞ্চলে কমছে পুষ্টিহীনতা, বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি এপ্রিলে সিলেটের সড়কে ঝরল ১৫ প্রাণ কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকান খুলে দেওয়ার দাবি
advertisement
জাতীয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, ৫৩ বছরে কোনো মিডিয়া কখনো তা বলেনি। পরিস্থিতি আগের মতোই রয়েছে, তবে সন্তোষজনক। ছোটখাটো ঘটনা ঘটছে।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এদিকে সারা দেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ নিয়ে সরব হয়েছে বিভিন্ন সংগঠন, প্লাটর্ফম, নাগরিকরা। গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

ব্রিফিংয়ে পদত্যাগের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পদত্যাগ তো পদত্যাগ, অনেকে আমার জানাজাও পড়ে ফেলেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজ রাতে দেখবেন পরিস্থিতি কী হয়। অপরাধ ঘটলেই ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ সন্ধ্যার পর থেকে অপারেশনে আরও জোরেশোরে নামবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অপরাধ প্রবণ এলাকাগুলোতে যৌথবাহিনীর টহল আরও বাড়ানো হবে। চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে। মানুষের জান-মালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। খুব দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে যেতে পারে, সেজন্য তাদের মোটরসাইকেল দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব।

এই সম্পর্কিত আরো

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ১১ জুলাই নির্বাচন

আবেদন ২৫ হাজার বানিয়াচং সরকারি গুদামে ধান সংগ্রহ শুরু, জানেন না কৃষক!

শাহ আরফিনে থামছে না পাথর লুট, রাতের আঁধারে সক্রিয় সংঘবদ্ধ চক্র

ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ, ধলাইয়ে অভিযান ঘিরে ধুন্ধুমার

জামালগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দিরাইয়ে বোরো চাষিদের দ্বিমুখী সংকট: খলায় পচন, হাওরে তলিয়ে ফসল

জামালগঞ্জে নৌকাডুবিতে কৃষকের মড়ার উপর খাঁড়ার ঘা

হাওরাঞ্চলে কমছে পুষ্টিহীনতা, বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি

এপ্রিলে সিলেটের সড়কে ঝরল ১৫ প্রাণ

কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকান খুলে দেওয়ার দাবি