বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দোয়ারাবাজারে তিন সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, বিয়ের দাবিতে অনশন বর্জ্য ব্যবস্থাপনায় দেশের সেরা সিটি করপোরেশনগুলোর একটি সিসিক: প্রতিমন্ত্রী নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী জগন্নাথপুরের বাগময়না গ্রামে রাস্তার কাজ ছাড়াই টাকা উত্তোলনের অভিযোগ অধ্যক্ষ মতিকে নিয়ে অপপ্রচার, তদন্তের দাবি শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ দুই আসামির খালাস - সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড ডিজিটাল অ্যালগরিদমের প্রভাবে গণতন্ত্র কতটা নিরাপদ? বানিয়াচংয়ে নাইন মার্ডারের বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই পান কিনতে পাঠিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা! বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে মামলা
advertisement
জাতীয়

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।


তিনি আরও বলেন, নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ সময় বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও রাজধানীর পাশের অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে নদীদূষণ রোধে শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে পরিচালনা নিশ্চিতকরণ, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সম্পর্কিত আরো

দোয়ারাবাজারে তিন সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, বিয়ের দাবিতে অনশন

বর্জ্য ব্যবস্থাপনায় দেশের সেরা সিটি করপোরেশনগুলোর একটি সিসিক: প্রতিমন্ত্রী

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরের বাগময়না গ্রামে রাস্তার কাজ ছাড়াই টাকা উত্তোলনের অভিযোগ

অধ্যক্ষ মতিকে নিয়ে অপপ্রচার, তদন্তের দাবি

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

দুই আসামির খালাস সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

ডিজিটাল অ্যালগরিদমের প্রভাবে গণতন্ত্র কতটা নিরাপদ?

বানিয়াচংয়ে নাইন মার্ডারের বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই

পান কিনতে পাঠিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা! বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে মামলা