মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
জাতীয়

মা-বাবার সেবা-যত্ন শত কর্মব্যস্ততার মধ্যেও সুযোগ করে নিতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না। তবে যতদিন বেঁচে থাকবো, ততদিন মা-বাবার দেখাশোনা করা, তাদের সেবা যত্নের জন্যে আমাদের শত কর্মব্যস্ততার মধ্যেও সুযোগ তৈরি করে নিতে হবে।

সোমবার আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী তার 'মা' বেগম জেবুন্নেছা এর মৃত্যুতে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, মা-বাবা পৃথিবী থেকে চলে গেছেন। সেজন্য মন খারাপ থাকাটাই স্বাভাবিক। এই বাবা-মায়ের জন্য যতবেশি দোয়া করা যায়, আত্মার মাগফেরাত কামনা করা যায়, তত বেশি তাদের আত্মার শান্তি পায়। এজন্য যাদের বাবা-মা পৃথিবী থেকে চলে গেছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাওয়া, দান করা উচিত।

দোয়া মাহফিল অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, মরহুমা বেগম জেবুন্নেছা ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। শিক্ষকতা পেশায় নিবেদিত প্রাণ এই শিক্ষিকা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য ছাত্র-ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী বর্তমানে রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি ছিলেন একজন আদর্শ মা। একজন আদর্শ মা হিসেবে নিজের সন্তানদেরও সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলেছেন। মরহুমা বেগম জেবুন্নেছা অত্যন্ত ধার্মিক, সদালাপী, মিতব্যয়ী এবং বিনয়ী ছিলেন। মানুষের প্রতি তার মমত্ববোধ বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী ও শিশুদের প্রতি তার সহানুভূতি ছিল অনুকরণীয়।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব মরহুমার স্মরণে বক্তৃতা করেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ, যুগ্ম সচিবগণ, আওতাধীন দপ্তর, সংস্থার প্রধানগণ, মন্ত্রণালয়সহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং শিশু পরিবারের কোমলমতি শিশুরা উপস্থিত ছিলেন।

মরহুমা বেগম জেবুন্নেছার আত্মার মাগফেরাত কামনায় ক্যাপিটেশন গ্রান্টভুক্ত ২০জন এতিম হাফেজ শিশুরা ৬ বার কোরআন খতম করেছেন।

সবশেষে মাননীয় মন্ত্রী মহোদয়ের মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ধানমন্ডি সোবহানবাগ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ।

উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রীর 'মা' মরহুমা বেগম জেবুন্নেছা গত ৬ মে ২০২৬ তারিখে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী