বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’ বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩ জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা
advertisement
আন্তর্জাতিক

আইসিজে’র শুনানিতে দক্ষিণ আফ্রিকা

বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইল

আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরাইলের বিরুদ্ধে করা গণহত্যা মামলার শুনানির দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রণালয়ের প্রধান জেইন ড্যাঙ্গর এক কঠোর বিবৃতি প্রদান করেছেন। তিনি বলেন, বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের উপর নৃশংসতা, নিপীড়ন ও গণহত্যা চালানো হচ্ছে। আল-জাজিরা

ড্যাঙ্গর অভিযোগ করেন, ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও দায়মুক্তি উপভোগ করছে। তার ভাষায়, ইসরাইল এমনভাবে কাজ করে যাচ্ছে যেন আন্তর্জাতিক আইন ও মানদণ্ড থেকে একধরনের ব্যতিক্রমী ছাড় পেয়েছে।

তিনি আরও বলেন, যদি কোনো দেশ বা সংস্থা ইসরাইলের অবৈধ ও অমানবিক কার্যক্রমের জন্য তাকে জবাবদিহির আওতায় আনতে চায়, তাদের উপর পাল্টা নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করা হয়। 

জেইন ড্যাঙ্গরের বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার অবস্থান—যেখানে তারা গাজায় চলমান পরিস্থিতিকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হিসেবে তুলে ধরছে এবং এর জন্য ইসরাইলকে দায়ী করছে।


এ শুনানিতে অংশ নেয়নি ইসরাইল। মামলাটিকে ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে তারা এটি প্রত্যাখ্যান করেছে। 

শুনানিতে সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ সাউদ আলনাসও কঠোর বিবৃতি প্রদান করেছেন, যেখানে তিনি অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় ইসরাইলের ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছেন। 

এদিকে টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ জানিয়েছেন, ইসরাইল তখনই যুদ্ধ থামাবে যখন—সিরিয়া ‘ধ্বংস’ হবে, হিজবুল্লাহ ‘ভয়ংকরভাবে পরাজিত’ হবে, ইরান তার ‘পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বাধ্য হবে’ এবং গাজার হাজার হাজার বাসিন্দা ‘উপত্যকা থেকে সরে যাবে’। 

প্রসঙ্গত, নেদারল্যান্ডসের হেগে আইসিজের সদরদপ্তরে সোমবার ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার শুনানি শুরু হয়। গাজায় গণহত্যার অভিযোগে মামলাটি করেছিল দক্ষিণ আফ্রিকা। পাঁচদিন চলবে এর শুনানি। 

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’

বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ

জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন

বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল

কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩

জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা