বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’ বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩ জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে ব্যাপক গোলাগুলি, সেনা সদস্যসহ নিহত ১৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর তিনটি আলাদা অভিযানে সশস্ত্র গোষ্ঠীর কমপক্ষে ১৫ সদস্য ও দেশটির সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর বলে আজ রবিবার এক প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) জারি করা এক বিবৃতি অনুসারে, ‘সন্ত্রাসীদের’ উপস্থিতির খবর পেয়ে কারাক জেলায় নিরাপত্তা বাহিনী একটি গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালনা করে। এসময় সৈন্যরা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ করে এবং আটজনকে হত্যা করে।’
 
উত্তর ওয়াজিরিস্তান জেলায় পরিচালিত আরেকটি অভিযানে, নিরাপত্তা বাহিনীর গুলিতে চার ‘সন্ত্রাসী’ নিহত হন। তবে, উভয় পক্ষের তীব্র গুলি বিনিময়ের সময়, দুই সৈন্য- ল্যান্স নায়েক উসমান মোহমান্দ এবং সিপাহী ইমরান খান বীরত্বের সাথে লড়াই করে শহীদ হন বলেও জানানো হয়।
 
এছাড়া দক্ষিণ ওয়াজিরিস্তানের গোমাল জামের সাধারণ এলাকায় আরেকটি সংঘর্ষে নিরাপত্তা বাহিনী সফলভাবে আরও তিনজন ‘সন্ত্রাসীকে’  সফলভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হন। আইএসপিআর আরও জানিয়েছে, এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র ও গোলাবারুদ দিয়ে অসংখ্য হামলা চালিয়েছিল তারা। এদিকে, এসব এলাকায় যাতে আর কোনো সন্ত্রাসী লুকিয়ে থাকতে না পারে সেজন্য এলাকায় স্যানিটাইজেশন অভিযানও পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে। 

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’

বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ

জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন

বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল

কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩

জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা