বুধবার, ২২ জুলাই ২০২৬
বুধবার, ২২ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অভিযোগের পাহাড় সোবহানীঘাট ফাঁড়ির এসআই শিপলুর বিরুদ্ধে: সিলেটে তোলপাড় শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মুস্তাকিম আলী শাহ স্থায়ী বহিষ্কার মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা - শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ এসএমপিতে নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রামে গেলেন কুদ্দুস চৌধুরী পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শ্রীমঙ্গলে শুরু হলো ‘বই পড়া উৎসব-২০২৬’, অংশ নিচ্ছেন ২৫ হাজারের বেশি পাঠক বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী
advertisement
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরাইল

গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে কাতারের রাজধানী দোহায় প্রতিনিধি দল পাঠাতে রাজি হয়েছে ইসরাইল।

শনিবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা জানিয়েছেন। বলেছেন, যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে সোমবার দোহায় একটি প্রতিনিধি দল পাঠানো হবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। 

এতে বলা হয়, শনিবার যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করতে মিশরের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছে হামাস নেতারা। এর পরপরই দোহায় প্রতিনিধি দল পাঠাতে রাজি হয়েছে নেতানিয়াহু। ওই আলোচনায় হামাসের প্রতিনিধি দল চুক্তির সকল শর্ত মেনে চলার ওপর জোর দিয়েছেন। কোনোরকম শর্ত ছাড়া গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিয়ে সকল সীমান্ত ক্রসিং খুলে দেয়ার কথা জানিয়েছে সংগঠনটি। দ্বিতীয় পর্যায়ের আলোচনার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত রয়েছে বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানৌয়া। 

১লা মার্চ শেষ হয়েছে হামাস-ইসরাইল যুদ্ধবিরতির প্রথম ধাপ। ছয় সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতির প্রথম ধাপে ২৫ জন জীবিত জিম্মির বিনিময়ে ১৮০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইসরাইল। তারা চাচ্ছে চুক্তির প্রথম পর্যায় যেন এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু হামাস বলছে যে উভয় পক্ষই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুত রয়েছে।

এই সম্পর্কিত আরো

অভিযোগের পাহাড় সোবহানীঘাট ফাঁড়ির এসআই শিপলুর বিরুদ্ধে: সিলেটে তোলপাড়

শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মুস্তাকিম আলী শাহ স্থায়ী বহিষ্কার

মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ

এসএমপিতে নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রামে গেলেন কুদ্দুস চৌধুরী

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শ্রীমঙ্গলে শুরু হলো ‘বই পড়া উৎসব-২০২৬’, অংশ নিচ্ছেন ২৫ হাজারের বেশি পাঠক

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী