বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গ্রাম-নগরে বিদ্যুৎ বিপর্যয়, সিলেটে জনজীবন বিপর্যস্ত নরখাই-শেরখাই খনন নিয়ে প্রতিবেদন: সাংবাদিককে পিটিয়ে জখম শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন বিদেশ যাত্রা পর্ব ২ - বিয়ের বাজারে বিদেশ ফ্যাক্টর: স্বপ্ন, চাপ নাকি প্রতারণার পথ? জামালগঞ্জে তেল সংকট নিরসনে ডিলারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জামালগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ওসমানীনগরে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে সাবেক মেয়র মুজিবুর রহমান কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির দেয়াল পত্রিকা ‘বর্ষবরণ’ প্রকাশ ঝুলন্ত ডালের আঘাতে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার
advertisement
আন্তর্জাতিক

ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে নেতানিয়াহুর অনুরোধ

এই মুহুর্তে ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন তিনি।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা বিলম্বিত করতে অনুরোধ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে বলে আশ্বস্ত হয়েছেন তিনি।

ইয়েমেন সরকারকে অর্থসহায়তা দেওয়ার ঘোষণা সৌদিরইয়েমেন সরকারকে অর্থসহায়তা দেওয়ার ঘোষণা সৌদির
ট্রাম্প বলেন, ‘আমি জানতে পেরেছি, ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ এবং কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।’ তবে কার কাছ থেকে এ তথ্য পেয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। ট্রাম্প জানান, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র’ থেকে এ তথ্য পাওয়া গেছে।

পাকিস্তানের মাছ ধরার নৌকা জব্দ করল ভারত, আটক ৯পাকিস্তানের মাছ ধরার নৌকা জব্দ করল ভারত, আটক ৯
এদিকে, ইসরাইলের চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানিয়েছে, সামরিক সদর দপ্তরে দীর্ঘ আলোচনার পর, ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রকে জানায়, তারা যেকোনো মার্কিন সিদ্ধান্তকে সমর্থন করলেও, বর্তমানে তারা কোনো হামলা চাইছে না।

এতে আরো বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার নেতানিয়াহুর সঙ্গে ছয় দিনের মধ্যে তৃতীয়বারের মতো কথা বলেছেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

এই সম্পর্কিত আরো

গ্রাম-নগরে বিদ্যুৎ বিপর্যয়, সিলেটে জনজীবন বিপর্যস্ত

নরখাই-শেরখাই খনন নিয়ে প্রতিবেদন: সাংবাদিককে পিটিয়ে জখম

শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

বিদেশ যাত্রা পর্ব ২ বিয়ের বাজারে বিদেশ ফ্যাক্টর: স্বপ্ন, চাপ নাকি প্রতারণার পথ?

জামালগঞ্জে তেল সংকট নিরসনে ডিলারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

জামালগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে সাবেক মেয়র মুজিবুর রহমান

কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির দেয়াল পত্রিকা ‘বর্ষবরণ’ প্রকাশ

ঝুলন্ত ডালের আঘাতে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার