বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিয়ানীবাজারে পরীক্ষার প্রথম দিনেই ৩ ছাত্রী নিখোঁজ গ্রাম-নগরে বিদ্যুৎ বিপর্যয়, সিলেটে জনজীবন বিপর্যস্ত নরখাই-শেরখাই খনন নিয়ে প্রতিবেদন: সাংবাদিককে পিটিয়ে জখম শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন বিদেশ যাত্রা পর্ব ২ - বিয়ের বাজারে বিদেশ ফ্যাক্টর: স্বপ্ন, চাপ নাকি প্রতারণার পথ?
advertisement
আন্তর্জাতিক

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেন, যেখানে ছবির নিচে লেখা রয়েছে, ‘২০২৬ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে আসীন হয়েছেন।’

এর আগে, ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে নিউইয়র্ক সিটিতে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তারা নিউইয়র্কের ফেডারেল কারাগারে বন্দি আছেন। ওই সামরিক অভিযানে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে।

ভেনেজুয়েলা তেলের সমৃদ্ধ দেশ হওয়ায় ট্রাম্প জানিয়েছিলেন, মাদুরো ও তার স্ত্রী অপহরণের পর থেকে ভেনেজুয়েলার তেল সম্পদ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরে জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলসম্পদ নিয়ন্ত্রণ করবে এবং দেশটির সরকারের সংস্কারেও সক্রিয় ভূমিকা রাখবে। ‘উপযুক্ত সময়ে’ তেলের পূর্ণ মালিকানা ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে।

মাদুরো অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে এবং দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেলসিকে সমর্থন দেওয়ার ঘোষণা আসে। দেলসি তার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দেন। ঠিক সেই সময় ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন।

এই সম্পর্কিত আরো

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা

জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিয়ানীবাজারে পরীক্ষার প্রথম দিনেই ৩ ছাত্রী নিখোঁজ

গ্রাম-নগরে বিদ্যুৎ বিপর্যয়, সিলেটে জনজীবন বিপর্যস্ত

নরখাই-শেরখাই খনন নিয়ে প্রতিবেদন: সাংবাদিককে পিটিয়ে জখম

শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

বিদেশ যাত্রা পর্ব ২ বিয়ের বাজারে বিদেশ ফ্যাক্টর: স্বপ্ন, চাপ নাকি প্রতারণার পথ?