বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
তাহিরপুরে সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নারী নিহত, আহত ২ দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, একই ঘটনায় প্রাণ গেল বালাগঞ্জের দুই যুবকের সাত জেলার এসপি বদলসহ ১৪ কর্মকর্তার বদলি-পদায়ন একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন স্বাস্থ্যসেবার মানোন্নয়ন - থাই জেনেসেন ও রিজুভা ওয়েলনেসের যৌথ উদ্যোগ জ্বালানি সংকট-উচ্চ সুদে থমকে শিল্প, ৯৪% কমেছে যন্ত্রপাতি কেনার ব্যয় অনলাইনে পরিচয়, প্রেমের পর ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০০ কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় শিশুশিক্ষার্থী আইসিইউতে বিশ্বনাথে কলেজ ভবন নির্মাণের আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
advertisement
আন্তর্জাতিক

ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের

সিন্ধু নদীকে ঘিরে ভারতের পদক্ষেপ পাকিস্তানের পানি নিরাপত্তার জন্য হুমকি হলে সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সিন্ধু পানি চুক্তি স্থগিতকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান তিক্ত বিরোধের মধ্যেই তিনি এ মন্তব্য করলেন।

সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পানি ইস্যুকে জাতীয় নিরাপত্তার একটি মৌলিক বিষয় হিসেবে বর্ণনা করেন খাজা আসিফ। তিনি বলেন, সিন্ধু অববাহিকার পানিতে পাকিস্তানের প্রবেশাধিকার হুমকির মুখে পড়েছে বলে মনে হলে ইসলামাবাদ কোনও সংশয় ছাড়াই প্রতিক্রিয়া জানাবে।

তিনি যোগ করেন, ‘পানি আমাদের জাতীয় নিরাপত্তারই একটি অংশ। যে মুহূর্তে আমরা অনুভব করব যে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, তখন আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব। অবশ্যই।

কয়েকদিন আগে ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাটিলের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। ওই ভিডিওতে তিনি ইঙ্গিত দেন যে, ২০২৮ সালের জুনের মধ্যে পাকিস্তানে সিন্ধুর পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ করে দেয়া যেতে পারে।

২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ওই হামলায় ২৬ জন নিহত হন। ঘটনার পর ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত।

নয়াদিল্লি ওই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করে এবং বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সম্পাদিত চুক্তিটি স্থগিত ঘোষণা করে। ভারত জানায়, সীমান্তপারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ পদক্ষেপ না নেয়া পর্যন্ত চুক্তি স্থগিতই থাকবে।

সিন্ধু নদী ব্যবস্থা থেকে পানির বণ্টন নিয়ন্ত্রণকারী এই চুক্তির আওতায় অববাহিকার মোট পানির প্রায় ৮০ শতাংশ পাকিস্তানের জন্য বরাদ্দ রয়েছে। ফলে দেশটির কৃষি, সেচব্যবস্থা এবং সামগ্রিক অর্থনীতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তান বারবার আপত্তি জানিয়ে আসছে। তাদের দাবি, পানিপ্রবাহে যেকোনও ধরনের বিঘ্ন নদী ব্যবস্থার ওপর নির্ভরশীল কোটি মানুষের জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে।

▐ এই সম্পর্কিত আরো

তাহিরপুরে সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নারী নিহত, আহত ২

দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, একই ঘটনায় প্রাণ গেল বালাগঞ্জের দুই যুবকের

সাত জেলার এসপি বদলসহ ১৪ কর্মকর্তার বদলি-পদায়ন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবার মানোন্নয়নথাই জেনেসেন ও রিজুভা ওয়েলনেসের যৌথ উদ্যোগ

জ্বালানি সংকট-উচ্চ সুদে থমকে শিল্প, ৯৪% কমেছে যন্ত্রপাতি কেনার ব্যয়

অনলাইনে পরিচয়, প্রেমের পর ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের

পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০০

কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় শিশুশিক্ষার্থী আইসিইউতে

বিশ্বনাথে কলেজ ভবন নির্মাণের আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী