সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
আন্তর্জাতিক

৬০ দিনের মধ্যে চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানির পাশে বক্তব্য রাখছেন। (এএফপি)

সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার প্রথম অধিবেশন শেষ হয়েছে। মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ১২ ঘণ্টাব্যাপী চলা ম্যারাথন এই বৈঠক ফলপ্রসূ হয়েছে।

পাকিস্তান ও কাতারের পক্ষ থেকে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সব পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সমঝোতা স্মারকের ভিত্তিতে এগিয়ে যেতে উভয় পক্ষ সম্মত হয়েছে। চলতি সপ্তাহজুড়ে সুইজারল্যান্ডে টেকনিক্যাল আলোচনা অব্যাহত থাকবে।

বিবৃতিতে জানানো হয়, মধ্যস্থতা প্রক্রিয়ার ওপর রাজনৈতিক তদারকি নিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা-সংক্রান্ত বিষয়, পর্যবেক্ষণ এবং বিরোধ নিষ্পত্তি নিয়ে কাজ করার জন্য একাধিক উপদলও গঠন করা হয়েছে।

এ ছাড়া আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপ নির্ধারণেও কমিটি সম্মত হয়েছে।

এর পাশাপাশি একটি যোগাযোগ ব্যবস্থা স্থাপনে সম্মত হয়েছে সব পক্ষ। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং আগামী ৬০ দিন বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি উন্মুক্ত রাখতে এ উদ্যোগ নেয়া হচ্ছে।

এদিকে লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে একটি ‘ডি-কনফ্লিকশন সেল’ গঠনের বিষয়েও একমত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। একই সঙ্গে লেবাননের ভূখণ্ডে সব ধরনের সামরিক অভিযান বন্ধের ব্যাপারেও সম্মতি হয়েছে।

সূত্র- আল জাজিরা

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর