সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠাতব্য জি–৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির শনিবার (১৩ জুন) জানিয়েছে, সম্মেলনে ট্রাম্প তার মিত্র দেশগুলোর সঙ্গে হরমুজ প্রণালিতে মাইন অপসারণের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন।

এর আগে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে একটি ‘গুরুত্বপূর্ণ সমঝোতা’ হয়েছে। এই চুক্তি স্বাক্ষরিত হলে চলমান সংকটের অবসান ঘটতে পারে। তিনি জানান, চুক্তি কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে পুনরায় খুলে দেওয়া হবে। এ লক্ষ্যে ইউরোপে সম্ভাব্য আলোচনায় তার প্রতিনিধি হিসেবে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স অংশ নিতে পারেন।

এরই মধ্যে এক সপ্তাহের সফরে ফ্রান্স ও স্লোভাকিয়ার উদ্দেশে ভারত ত্যাগ করেছেন নরেন্দ্র মোদি। সফর শুরুর আগে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘ভারতের কৌশলগত দৃষ্টিভঙ্গিতে ফ্রান্সের একটি বিশেষ স্থান রয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, চলতি বছরের শুরুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরের সময় দুই দেশ তাদের সম্পর্ককে ‘বিশেষ কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করেছে।

ফ্রান্স সফরের পর স্লোভাকিয়া সফরে যাবেন মোদি। ১৯৯৩ সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দেশটি সফর করতে যাচ্ছেন।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর