শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু
advertisement
আন্তর্জাতিক

মেলাক্কায় প্রবাসীদের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী: বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান

প্রবাসী বাংলাদেশি কর্মীদের মানসিক প্রফুল্লতা বৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে মালয়েশিয়ার ঐতিহাসিক মেলাক্কা রাজ্যে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “চিত্তবিনোদন ও ঈদ পুনর্মিলনী ২০২৬”।

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং মালয়েশিয়া সরকারের সামাজিক সুরক্ষা সংস্থা ‘পারকেসো’ (PERKESO)-এর আন্তরিক সহযোগিতায় মেলাক্কা পারকেসো রিহ্যাবিলিটেশন সেন্টারে আজ রবিবার (৭ জুন) এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলাক্কা রাজ্যের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও সার্ভিস সেক্টরে কর্মরত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী, মালয়েশিয়ান নিয়োগকর্তা, পেশাজীবী এবং বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এ মিলনমেলায় অংশ নেন।


পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন এবং দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে তাঁদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

হাইকমিশনার মালয়েশিয়া সরকারের দেশি ও বিদেশি কর্মীদের জন্য সাম্প্রতিক সুরক্ষা বিমা ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, চিকিৎসা, পুনর্বাসন ও পেনশন সুবিধা পাওয়ার লক্ষ্যে বাধ্যতামূলক বিমা স্কিমে বাংলাদেশি কর্মীদের নিবন্ধন নিশ্চিত করতে তিনি মালয়েশিয়ান নিয়োগকর্তাদের প্রতি বিশেষ অনুরোধ জানান। একই সাথে তিনি প্রবাসী কর্মীদের হুন্ডি পরিহার করে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে এবং বিভিন্ন সঞ্চয় ও সার্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে উৎসাহিত করেন।
পারকেসোর বিমা স্কিম নিয়ে সচেতনতা ও আলোচনা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকেসোর ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান মিস্টার হারিরি হারুন এবং ডেপুটি ডিরেক্টর ড. শিভানান্দা রাজাহ সাতগুনাম।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশে মালয়েশিয়া সরকারের মানবসম্পদ মন্ত্রণালয়ের সামাজিক সুরক্ষা সংস্থা ‘পারকেসো’র পক্ষ থেকে বিদেশি কর্মীদের জন্য পরিচালিত সুরক্ষা ও কল্যাণমূলক বিমা স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য চিত্র উপস্থাপন করা হয়। পরবর্তীতে উপস্থিত বাংলাদেশি কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন পারকেসোর প্রতিনিধিরা।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম), পারকেসোর প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সিবিএল রেমিট্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা, মালয়েশিয়ান নিয়োগকর্তা ও সাধারণ বাংলাদেশি কর্মীরা।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসী কর্মীদের সার্বিক কল্যাণ, শ্রম অধিকার সংরক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি মালয়েশিয়ার আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে কাজ করা এবং দেশের অর্থনৈতিক স্বার্থে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে কর্মীদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পারকেসোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মালয়েশিয়ান প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং অগ্রণী রেমিট্যান্স হাউজ, এনবিএল মানি ট্রান্সফার ও সিবিএল মানি ট্রান্সফার হাউসের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত প্রবাসীদের মাঝে ব্যাপক আনন্দ জোগায়। সবশেষে উপস্থিত অতিথি ও প্রবাসী কর্মীদের ঐতিহ্যবাহী মধ্যাহ্নভোজে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সম্পর্কিত আরো

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু