মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
আন্তর্জাতিক

বন্দুক দিয়ে নারীকে গুলি করল কুকুর!

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় অবিশ্বাস্য এক ঘটনায় বন্দুকের গুলিতে আহত হয়েছেন এক নারী—আর সেই গুলি ছোড়ার পেছনে ছিল একটি কুকুর। ট্রাকের পেছনের আসনে থাকা কুকুরটির অসাবধানতাবশত শটগানের ট্রিগারে চাপ পড়ে গেলে আচমকাই গুলি ছুটে যায়। এতে ট্রাকের দরজা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আহত হন পাশে থাকা নারী।

স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএনওপি নিউজ-২ জানিয়েছে, স্কটসব্লাফ পুলিশ একটি কনভিনিয়েন্স স্টোর থেকে শটগানের গুলির শব্দের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা একটি ট্রাক দেখতে পায়, যার একটি দরজা ক্ষতিগ্রস্ত ছিল।

ঘটনায় এক নারীর বাহুতে শটগানের ছররা লাগে। দুপুরের কিছুক্ষণ পর ঘটনাটি ঘটে, যখন যানটি ২০০২ অ্যাভিনিউ আই-এ অবস্থিত ‘শর্ট স্টপ’ নামের একটি গ্যাস স্টেশন ও কনভিনিয়েন্স স্টোরে এসে থামে বলে প্রতিবেদনে জানানো হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, ট্রাকটি দোকানের সামনে থামার পর পেছনের আসনে থাকা কুকুরটি নড়াচড়া শুরু করে। সেই সময় কোনোভাবে কুকুরটির চাপ পড়ে শটগানের ট্রিগারে। বন্দুকটিতে তখন গুলি ভরা ছিল। এতে গুলি বেরিয়ে ট্রাকের দরজা ক্ষতিগ্রস্ত হয় এবং পাশে থাকা নারী আহত হন।

আহত নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। পুলিশ আরও জানিয়েছে, নেব্রাস্কায় গাড়ির ভেতরে গুলিভরা শটগান রেখে চলাচল করা বেআইনি। ফলে আহত ওই নারী এখন আইনি জটিলতায়ও পড়তে পারেন।

সূত্র : ফক্স নিউজ

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী