বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকট-উচ্চ সুদে থমকে শিল্প, ৯৪% কমেছে যন্ত্রপাতি কেনার ব্যয় অনলাইনে পরিচয়, প্রেমের পর ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০০ কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় শিশুশিক্ষার্থী আইসিইউতে বিশ্বনাথে কলেজ ভবন নির্মাণের আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা চুনারুঘাটে ২৮ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারের ব্যস্ত মোড়ে আইল্যান্ড, শৃঙ্খলা ফিরবে নাকি বাড়বে ভোগান্তি? জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক জামালগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
advertisement
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: মোদি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ও ঐতিহাসিক বিজয়ের পথে বিজেপি। দলের এই জয়কে ‘স্মরণীয়’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে’। তিনি রাজ্যের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সুশাসনের রাজনীতিকে বেছে নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এটি মানুষের শক্তির জয় এবং বিজেপির সুশাসনের রাজনীতির বিজয়। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে মাথা নত করছি।’

বিজেপি কর্মীদের সংগ্রামের প্রশংসা করে প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘এই জনসমর্থন বিজেপির ওপর জনগণের আস্থার প্রতিফলন। আমি রাজ্যবাসীকে আশ্বস্ত করছি, পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে আমাদের দল সর্বাত্মক প্রচেষ্টা করবে। আমরা এমন একটি সরকার গড়ব, যা সমাজের সব স্তরের মানুষের জন্য সমান সুযোগ ও মর্যাদার নিশ্চয়তা দেবে।’

আরেকটি পোস্টে মোদি বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড জয় অগণিত সমর্থকের প্রজন্মের পর প্রজন্মের প্রচেষ্টা ও সংগ্রাম ছাড়া সম্ভব ছিল না। আমি তাঁদের সবাইকে স্যালুট জানাই। বছরের পর বছর ধরে তাঁরা কঠোর পরিশ্রম করেছেন এবং প্রতিকূলতা জয় করে আমাদের উন্নয়নের এজেন্ডা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।’

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এখনো ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি এখন পর্যন্ত মোট ২০৪টি আসনে এগিয়ে আছে। এর মধ্যে দলটি ৪৮টি আসনে জয়ী হয়েছে এবং ১৫৬টি আসনে তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত মোট ৮৩টি আসনে এগিয়ে আছে। এর মধ্যে তারা ২১টি আসনে জয়ী হয়েছে এবং ৬২টি আসনে এগিয়ে রয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার ছিল অভূতপূর্ব। প্রধান নির্বাচন কর্মকর্তার তথ্য অনুযায়ী, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম ধাপে ৯২.৮ শতাংশ এবং ২৯ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে ৯১.৪৭ শতাংশ ভোট পড়েছে। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে এটিই সর্বোচ্চ ভোটদানের হার।

▐ এই সম্পর্কিত আরো

জ্বালানি সংকট-উচ্চ সুদে থমকে শিল্প, ৯৪% কমেছে যন্ত্রপাতি কেনার ব্যয়

অনলাইনে পরিচয়, প্রেমের পর ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের

পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০০

কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় শিশুশিক্ষার্থী আইসিইউতে

বিশ্বনাথে কলেজ ভবন নির্মাণের আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

চুনারুঘাটে ২৮ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারের ব্যস্ত মোড়ে আইল্যান্ড, শৃঙ্খলা ফিরবে নাকি বাড়বে ভোগান্তি?

জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

জামালগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা