শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
সারাদেশ

হাতকড়া পরা শিশুর ছবি ভাইরাল, জানা গেল প্রকৃত ঘটনা

সম্প্রতি পাঁচ থেকে ছয় বছরের একটি শিশুর হাতকড়া পরিহিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভ্রান্ত প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। ছবিটি যারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, তাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা।

শনিবার (১২ এপ্রিল) ওই ছবিটি শেয়ার করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও শহীদ আবু সাঈদ হত্যা মামলার পলাতক আসামি পোমেল বড়ুয়া। ছবিটির বর্ণনায় তিনি লিখেছেন, ‘এ যেন দেশ মাতৃকার হাতে হাতকড়া।’

একই ছবি শেয়ার করতে দেখা গেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অফিশিয়াল ফেসবুক পেজে। যেখানে ছবির বর্ণনায় বলা হয়েছে, ‘শিশুদের হাতে হাতকড়া কেন? এত ভয় কিসের মহাজন?’

অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ দাবি করছেন, একটি শিশুকে আটকের পর তার হাতে হাতকড়া পরানো হয়েছে।

তবে সত্য তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, বাস্তবে বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। শিশুটির হাতে খেলনা হাতকড়া পরিয়ে সেটিকে বাস্তব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে একটি গোষ্ঠী।

সংস্থাটি প্রতিবেদনে জানায়, ভাইরাল ছবি কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজের ভাগিনার। ছবিটি সর্বপ্রথম তিনি ‘আসামির আদলে অভিনয় করেছে ভাগিনা’ ক্যাপশনে ফেসবুকে পোস্ট করেছিলেন। যা পরে বাস্তব দাবিতে প্রচার করা হয়।

অর্থাৎ একটি শিশুর খেলার ছবি ফেসবুকে ‘সত্য’ দাবিতে প্রচার করছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার