শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
সারাদেশ

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৮ একর বনভূমি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ডে প্রায় আট একর বনভূমি পুড়ে গেছে। রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে আগুন লাগার পর বন বিভাগের কর্মীদের প্রচেষ্টায় তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের দক্ষিণ নিশ্চিন্তপুর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। বেলা ১১টার দিকে যখন আগুন লেগেছিল তখন বিটের কর্মীরা অন্য বাগানে কাজ করছিল। বেশ কিছুক্ষণ পর আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বন বিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন।

দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন ফায়ার সার্ভিসের কর্মীরাও। পরে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রায়ই এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এবারের আগুনে বেশি ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও, এ বিষয়ে রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

কোদালা বিট কর্মকর্তা খোন্দকার মাহাবাবুর রহমান জানান, শুষ্ক মৌসুম হওয়ায় গেল রমজান থেকে একাধিকবার ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবারের অগ্নিকাণ্ডে ২০২৩ সালে করা একটি বাগান পুড়ে ছাই হয়ে গেছে। যেখানে বড় বাগানের নিচে পাঁচ হাজারের অধিক গর্জন, চাপালিশসহ বিভিন্ন পাহাড়ি প্রজাতির গাছের চারা ছিল।

রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, এ বিষয়ে থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার