বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
অনলাইনে পরিচয়, প্রেমের পর ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০০ কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় শিশুশিক্ষার্থী আইসিইউতে বিশ্বনাথে কলেজ ভবন নির্মাণের আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা চুনারুঘাটে ২৮ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারের ব্যস্ত মোড়ে আইল্যান্ড, শৃঙ্খলা ফিরবে নাকি বাড়বে ভোগান্তি? জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক জামালগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা
advertisement
সারাদেশ

শত কোটি টাকা ঢাবি গবেষণা তহবিলে দেওয়ার দাবি, ফুয়াদকে লিগ্যাল নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।

শনিবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার সাহা এ নোটিশ পাঠান। নোটিশে ব্যারিস্টার ফুয়াদের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও অবহিত করা হয়েছে।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কিছু বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহাসিক ঐতিহ্য, সুনাম ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এসব বক্তব্যের কারণে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে মানসিক কষ্ট ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়, ব্যারিস্টার ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত ৫০ থেকে ৭০ বছরের স্নাতকদের জাতীয় পর্যায়ের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও অনুষদ সদস্যদের নিয়েও তিনি বিদ্বেষপূর্ণ, বিভাজনমূলক ও অসম্মানজনক মন্তব্য করেছেন বলে দাবি করা হয়েছে।

এতে আরও বলা হয়, এসব বক্তব্য দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এর সুনাম ক্ষতির মুখে ফেলেছে।

নোটিশে ব্যারিস্টার ফুয়াদকে দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিলে জমা দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

তবে এ বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

▐ এই সম্পর্কিত আরো

অনলাইনে পরিচয়, প্রেমের পর ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের

পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০০

কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় শিশুশিক্ষার্থী আইসিইউতে

বিশ্বনাথে কলেজ ভবন নির্মাণের আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

চুনারুঘাটে ২৮ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারের ব্যস্ত মোড়ে আইল্যান্ড, শৃঙ্খলা ফিরবে নাকি বাড়বে ভোগান্তি?

জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

জামালগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা