শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

আল্লাহর ওলিদের সংস্পর্শে রাসুলের আনুগত্য অর্জিত হয় - চরমোনাই পীর রেজাউল করিম

আল্লাহর ওলিদের সংস্পর্শে এসে মানুষ রাসুলের (সা.) প্রকৃত আনুগত্য অর্জন করতে পারে। কোরআন ও হাদিসের আলোকে কলব বা হৃদয় শুদ্ধ হলে মানুষও সৎপথে ফিরে আসে—এ কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, মানুষের শরীরে একটি গোশতের টুকরো আছে, যার নাম কলব। এটা ভালো হলে পুরো শরীর, অর্থাৎ পুরো মানুষ ভালো হয়ে যায়। আর খারাপ হলে মানুষ বিভ্রান্ত হয়।


চরমোনাই অনুসারীদের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কারো মধ্যে বেনামাজি নেই। যারা একসময় খারাপ পথে ছিল, তারা এখন আল্লাহর পথে ফিরে এসেছে। ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন গঠনে চরমোনাইয়ের ভূমিকা সুস্পষ্ট।

দুনিয়া ও আখিরাতে কল্যাণ পেতে ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজ, দখলবাজ ও খুনিরা শুধু এই দুনিয়ায় নয়, কিয়ামতের ময়দানেও বিচারের সম্মুখীন হবে। ইসলামী আন্দোলনের ‘হাতপাখা’ প্রতীক মানবিক মানুষ গঠনের প্রতীক হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, যারা দুই নৌকায় পা দিয়ে চলে, তাদের কোনো লক্ষ্যই সফল হয় না। একমাত্র ইসলামের সঠিক পথে থেকে কল্যাণ পাওয়া সম্ভব।

গতকাল বুধবার রাতে বাংলাদেশ মুজাহিদ কমিটি জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সাচনা বাজারের ঐতিহাসিক বটতলায় আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন সাচনা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা মফিজুর রহমান।

মাওলানা মাহদী আল হাসান ও হাফেজ মাওলানা মফিজুর রহমান আলালের  যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের সহকারী ইমাম ও অডিটর মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, কুয়াকাটার মাওলানা কাউসার আহমদ, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান, জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, সিলেট জেলার ইমাম কাম অডিটর মুফতি ফখর উদ্দিন, সুনামগঞ্জ জেলার ইমাম কাম অডিটর মাওলানা আব্দুল লতিফসহ উপজেলার বিভিন্ন ওলামায়ে কেরাম।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল