শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী - অতীতে পড়ে থাকলে এক চোখ, ভুলে গেলে দুই চোখ অন্ধ সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন জামালগঞ্জে ঈদের দিনে কবর জিয়ারত, প্রয়াত স্বজনদের স্মরণে দোয়া কুলাউড়ায় ছাতাপীর (রহ:) ও দরবেশ আলী (রহ:) এর আজিমুশ্বান জলসা চিড়িয়াখানার ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশ প্রতিমন্ত্রীর জ্বালানি সরবরাহ কবে স্বাভাবিক হবে, জানাল পাম্প মালিক সমিতি অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ রাখতে হয়: জ্বালানিমন্ত্রী সেনা তহবিল লুট করে সাবেক ডিজিএফআই প্রধানের ‘সাবলাইম’ সাম্রাজ্য অবশেষে মুখ খুললেন মোস্তফা সরয়ার ফারুকী ইতিহাসের শিক্ষা থেকেই পথচলা নির্ধারণ করতে হবে: তথ্যমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

রোটাবর্ষের সূচনায় সিলেট মিডটাউন রোটারির শতাধিক গাছের চারা বিতরণ

রোটাবর্ষ ২০২৫–২৬ এর সূচনায় রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গাজী বুরহান উদ্দিন মাদ্রাসা ও এতিমখানায় শতাধিক গাছের চারা বিতরণ করেছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে আম, কাঁঠাল, নিমসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা চৌধুরী বলেন, পরিবেশ রক্ষা শুধু দায়িত্ব নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। শিশুরা যেন প্রকৃতির প্রতি দায়িত্ববান হয়ে গড়ে ওঠে, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মো. রুস্তম, ডি-৬৫ রিপশা টিমের ডেপুটি কো-অর্ডিনেটর পিপি শাহ জামাল আহমদ, কো-অর্ডিনেটর পিপি অ্যাডভোকেট মো. আব্দুল হাফিজ, পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, রোটারিয়ান আবুল কালাম ও আমিনুল ইসলাম।

চারা বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদ্রাসা চত্বরে গাছ রোপণ করা হয়।

মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা শায়খ নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়া মানে তাদের মধ্যে দায়িত্ববোধের বীজ বপন করা। রোটারি ক্লাবের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন জানিয়েছে, এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি সিলেটের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এই সম্পর্কিত আরো

স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী অতীতে পড়ে থাকলে এক চোখ, ভুলে গেলে দুই চোখ অন্ধ

সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

জামালগঞ্জে ঈদের দিনে কবর জিয়ারত, প্রয়াত স্বজনদের স্মরণে দোয়া

কুলাউড়ায় ছাতাপীর (রহ:) ও দরবেশ আলী (রহ:) এর আজিমুশ্বান জলসা

চিড়িয়াখানার ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশ প্রতিমন্ত্রীর

জ্বালানি সরবরাহ কবে স্বাভাবিক হবে, জানাল পাম্প মালিক সমিতি

অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ রাখতে হয়: জ্বালানিমন্ত্রী

সেনা তহবিল লুট করে সাবেক ডিজিএফআই প্রধানের ‘সাবলাইম’ সাম্রাজ্য

অবশেষে মুখ খুললেন মোস্তফা সরয়ার ফারুকী

ইতিহাসের শিক্ষা থেকেই পথচলা নির্ধারণ করতে হবে: তথ্যমন্ত্রী