বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক্সেভেটর ও হুইল লোডার জব্দ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল বদলি, নতুন দায়িত্বে ছবেদ বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী এবার গোলাপগঞ্জ মডেল থানার ওসি খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্যে উচ্ছ্বসিত এমপি এমরান আহমদ ছাতক পৌরসভার প্রকল্প পরিদর্শনে এএফডির প্রতিনিধি দল কৈতক হাসপাতালের জমি: দুই নামজারি বাতিল, এসএ খতিয়ান পুনর্বহাল সাংবাদিক তুহিনুল হক তুহিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লন্ডনের পর ইতালির রোমেও হামলার শিকার কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন কুলাউড়ায় কৃষি উপকরণ বিতরণ ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
advertisement
সিলেট বিভাগ

বিশ্বম্ভরপুরে ট্রাকসহ ভেঙে পড়ল সেতু

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বালুবোঝাই ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে পড়েছে। সোমবার ভোরে উপজেলার আনোয়ারপুর-নিয়ামতপুর সড়কের সজনার হাওর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে যাওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েছেন।

সেতু ভেঙে পড়ায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ট্রাকটিতে থাকা বালু চুরি করা বলে জানা গেছে।

জানা গেছে, ১৫ বছর আগে ভেঙে পড়া সেতুটি নির্মাণ করে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এতে ব্যয় হয়েছে কয়েক কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, সেতুটি নির্মাণে ব্যবহার করা হয়েছিল নিম্নমানের নির্মাণ সামগ্রী। তাই অল্প দিনেই সেতুটি ভেঙে গেছে।

স্থানীয়রা জানান, সীমান্ত নদী জাদুকাটা ও ধোপাজান থেকে অবৈধভাবে খনিজ বালু তোলা হচ্ছে। সেসব বালু বিশ্বম্ভপুরের নৌপথে রাখা বাল্কহেডে লোড করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। চুরি করা খনিজ বালু ট্রাকযোগে সরিয়ে নেওয়ার সময় ভেঙে পড়া বেইলি সেতুটি ব্যবহার করা হতো।

উপজেরার ফতেহপুর ইউনিয়নের ইউপি সদস্য মন্তুস দাশ বলেন, ‘প্রায় ১৫ বছর আগে নিম্নমানের নির্মাণ সামগ্রী দায়সারাভাবে সজনার হাওর সংলগ্ন সড়কের উপর ষ্টিলের সেতুটি নির্মাণ করা হয়। সোমবার ভোরে ট্রাকের ওজনে সেতুটি ভেঙে পড়ে। এর জেরে আনোয়ারপুর-নিয়ামতপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।’

বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক, এর চালক, হেলপার ও শ্রমিক পালিয়ে গেছে। চুরি করা খনিজ বালুর মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি।’

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘সেতু ভেঙে পড়ার বিষয়টি জেনেছি। ট্রাক সরানোর পর সেতুটি মেরামত করা হবে।’  

এই সম্পর্কিত আরো

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক্সেভেটর ও হুইল লোডার জব্দ

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল বদলি, নতুন দায়িত্বে ছবেদ

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী এবার গোলাপগঞ্জ মডেল থানার ওসি

খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্যে উচ্ছ্বসিত এমপি এমরান আহমদ

ছাতক পৌরসভার প্রকল্প পরিদর্শনে এএফডির প্রতিনিধি দল

কৈতক হাসপাতালের জমি: দুই নামজারি বাতিল, এসএ খতিয়ান পুনর্বহাল

সাংবাদিক তুহিনুল হক তুহিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

লন্ডনের পর ইতালির রোমেও হামলার শিকার কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন

কুলাউড়ায় কৃষি উপকরণ বিতরণ ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন