বাংলা ট্রিবিউনের সাবেক সিলেট বিভাগীয় প্রতিনিধি ও সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
এক শোকবার্তায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, ‘তুহিনুল হক তুহিন ছিলেন অত্যন্ত সজ্জন, বিনয়ী এবং পেশাদার সাংবাদিক। সিলেটের সাংবাদিকতা জগতে তাঁর প্রস্থান এক অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’
তিনি আরও বলেন, ‘একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে সিলেটের উন্নয়ন ও জনস্বার্থমূলক সংবাদ তুলে ধরতে তিনি যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তা সাংবাদিক সমাজ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
উল্লেখ্য, তুহিনুল হক তুহিন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সিলেট নগরীর শিবগঞ্জ সাদারপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে বাদ এশা সাদারপাড় জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।