শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি উসমান গনীর দায়িত্ব গ্রহণ আজ ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সীমান্ত এলাকায় যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজার কালেক্টরেট স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছাতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দিরাই থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় কলেজ ছাত্রের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

কুলাউড়া উপজেলার হাজীপুরে কলেজ ছাত্র রাজু আহমদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সভা করেছেন স্থানীয় এলাকাবাসী।

হাজীপুর ইউনিয়নের পীরেরবাজারে (১৬ই মে) শুক্রবার   বিকেল সাড়ে ৫ টায় দুই শতাধিক লোকের উপস্থিতিতে উক্ত ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাজারে একটি বিক্ষোভ মিছিলও করেন এলাকাবাসী।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন প্রেমঘটিত বিষয় নিয়ে বিলেরপাড় গ্রামের খালুয়া সুফিয়ান ও সুলতান আহমদ পাখি গংরা শেষ  রমজানের দিন ইফতারের আগে রাজুকে চেয়ারম্যানের বাগানের চৌমুহনী থেকে তুলে নেয় এবং তাদের বাড়িতে নিয়ে মধ্যযুগীয় কায়দায় রাজুর উপর অমানবিক নির্যাতন চালায়। তারা রাজুর হাত- পাঁ ভেঙ্গে দেয় ও বেধড়ক হাতুড়ি পিটুনি দিয়ে শরীরের নানা অঙ্গ হানির মারাত্নক জখম করেছে। রাজুর মা পরিজা বেগম ৯৯৯ এ কল দিয়ে সহযোগিতা চাইলে ওই রাতে পুলিশ রাজুকে উদ্ধার করে। কিন্তুু ঘটনার দেড় মাস অতিবাহিত হলেও কোন হামলাকারী ও  আসামী ধরা পড়েনি। আমরা এই সব সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এসময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আতিক হোসেন, আবুল কালাম, তারেক আহমদ, আক্তার আলী, মো. লিজু মিয়া, জোলমাত আলী, ইলিয়াছ মিয়া, মনছুর মিয়া, হায়দার মিয়া, ইসলাম মিয়া, বাবুল মিয়া প্রমূখ। প্রসঙ্গত আত্নীয়তার সূত্রধরেই ধরেই সুলতান আহমদ পাখির মেয়ের সাথে পরিচয় থেকে প্রেম হয় রাজুর। একপর্যায়ে বিয়ের প্রস্তাব পাঠানোকে কেন্দ্র করে উভয় পরিবারে মনোমানিল্য দেখা দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশ বসে মেয়ের সাথে যোগাযোগ না রাখতে ছেলেকে বারণ করা হয়। কিন্তু আকস্মিকভাবে রাজুকে তুলে নিয়ে পাশবিক নির্যাতনের বিষয়টি জনমনে ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে।

প্রসঙ্গত নির্যাতনের দিন রাতে গুরুতর আহত হওয়ার বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবগত করে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে ব্যস্ত থাকার সুযোগে উল্টো রাজুর উপর ২ এপ্রিল পর্নোগ্রাফি আইনে মামলা করেন সুলতান আহমদ পাখি।  পুলিশ মামলাটি দ্রুত এফআইআর করে। এদিকে নিরুপায় পরিজা বেগম ৬ই এপ্রিল মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমল আদালতে নির্যাতনকারী বিলেরপাড় গ্রামের সুলতান আহমদ পাখি, সুফিয়ান মিয়া, সুরমান মিয়া, বালিয়াটিলার আবুল মিয়া, কমলগঞ্জের জুগিবিলের হারুন মিয়াকে আসামি করে মামলা করেন। আদালত বিষয়টি মামলা আকারে রুজু করে ৪ই জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণের জন্য পুলিশকে নির্দেশ দেন।

এই সম্পর্কিত আরো

রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি উসমান গনীর দায়িত্ব গ্রহণ আজ

ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সীমান্ত এলাকায় যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক

জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছাতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দিরাই থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার