শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি উসমান গনীর দায়িত্ব গ্রহণ আজ ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সীমান্ত এলাকায় যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজার কালেক্টরেট স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছাতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দিরাই থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে প্রাণ হারালেন সিলেটের তাহির

মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় ভবন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের বান্নীরঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ তাহির মিয়া (৩৬)। তিনি সাত বছর ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছিলেন।

 মঙ্গলবার দুপুরে দেশটির কোয়ান্টান পাহাং জেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তাহির মিয়া। স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মো. চাঁন মিয়া মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহির মিয়া মোবাইল ফোনের মাধ্যমে এক বছর আগে একটি মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাগজপত্র ঠিক করে দেশে ফিরে স্থায়ীভাবে সংসার গড়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।

তাহির মিয়ার মৃত্যুর খবরে পরিবার ও গ্রামে শোক বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার মোল্লা জানান, মৃত্যুর খবর শুনে তাহির মিয়ার বৃদ্ধ মা ও পরিবারের সদস্যরা শোকে পাথর হয়ে গেছেন। তারা মরদেহ দেশে ফেরানোর অপেক্ষায় আছেন।

এই সম্পর্কিত আরো

রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি উসমান গনীর দায়িত্ব গ্রহণ আজ

ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সীমান্ত এলাকায় যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক

জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছাতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দিরাই থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার