শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি উসমান গনীর দায়িত্ব গ্রহণ আজ ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সীমান্ত এলাকায় যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজার কালেক্টরেট স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছাতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দিরাই থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার বিরুদ্ধে নেত্রীর ধর্ষণ মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।

বুধবার (১৪ মে) মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম সংগঠকে সুমাইয়া আক্তার। 

মামলার অন্য তিন আসামিরা হলেন একই কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ খুরশেদ (২৭), যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ান মুনসি (২৬)।

মামলা উল্লেখ করা হয়,  ১০ মে বিকালে মহানগরের সারদা হলের সামনে আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠককে গুম খুন ও ধর্ষণের হুমকি দেন। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠক সুমাইয়া আক্তার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম বলেন, শুনেছি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে বাদি যে অভিযোগ গুলো দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। সুমাইয়া মুখপাত্রের পদ না পেয়ে  এখন বিভিন্ন রকম মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের কে হয়রানি করার চেষ্ঠ করছে।

 

বাদী পক্ষের আইনজীবি মো. ওয়াহিদুর রহমান জানান, আদালত মামলাটি তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, এরকম কোন কিছু এখনো আমাদের  কাছে আসেনি।  কোর্ট থেকে আসলে বিস্তারিত বলতে পারবো।

এই সম্পর্কিত আরো

রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি উসমান গনীর দায়িত্ব গ্রহণ আজ

ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সীমান্ত এলাকায় যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক

জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছাতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দিরাই থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার