শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’? কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দিরাই থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন পদত্যাগপত্রে যা লিখেছেন সাহাবুদ্দিন বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী বাসুদেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত, নেতৃত্বে শামীম ও মাহবুব মো. সাহাবুদ্দিনকে নিয়ে হাফিজ উদ্দিন - তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তাঁর সমর্থন ছিল
advertisement
সিলেট বিভাগ

সিলেট থেকে মদিনার উদ্দেশে উড়াল দিলো প্রথম হজ ফ্লাইট

সিলেট থেকে মদিনার উদ্দেশে উড়াল দিলো এ বছরের প্রথম হজ ফ্লাইট। বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ৪শ’ ১৮ জন হজযাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দিয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

সিলেটের হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এ বছর পাঁচটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনার করা হচ্ছে। এর মধ্যে প্রথম ফ্লাইট যাচ্ছে সরাসরি মদিনায়। বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজযাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে। এছাড়া সিলেটের অনেক প্রবাসী এবার হজে যাচ্ছেন বলে জানান তারা।

সিলেট থেকে এ বছর ২ হাজার ৭শ’ জন হজে যাচ্ছেন। তাঁদের মধ্যে ২ হাজার ৯০ জন সিলেট থেকে বিমানের ফ্লাইটে এবং অন্যরা যাবেন ঢাকা থেকে।

এ অঞ্চলের হজযাত্রীদের নিবন্ধনসহ যাবতীয় কার্যক্রম সিলেটের তিনটি শীর্ষ এজেন্সির মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।  এবারের সার্বিক ব্যবস্থাপনার খুশি সিলেটের হজযাত্রীরা। তবে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি তাদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতে দুদেশের যাত্রীদের ইমিগ্রেশন হবে। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবে অনুষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরো

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিরাই থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন

পদত্যাগপত্রে যা লিখেছেন সাহাবুদ্দিন

বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী বাসুদেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত, নেতৃত্বে শামীম ও মাহবুব

মো. সাহাবুদ্দিনকে নিয়ে হাফিজ উদ্দিন তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তাঁর সমর্থন ছিল