শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’? কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দিরাই থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন পদত্যাগপত্রে যা লিখেছেন সাহাবুদ্দিন বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী বাসুদেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত, নেতৃত্বে শামীম ও মাহবুব মো. সাহাবুদ্দিনকে নিয়ে হাফিজ উদ্দিন - তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তাঁর সমর্থন ছিল
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩, গ্রেফতার ২

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামে গণেশ পূজার মণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেফতার করেছে।

রোববার (১১ মে) দিবাগত মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—শ্রীবাস দাস (৩২), নয়ন দাশ (১৮) ও মমতা দাশ (৩০)। তাঁদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এ ঘটনায় সোমবার (১২ মে) রাতে আহত চনু দাশ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও সাত-আট জনকে অজ্ঞাতনামা আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন পৌর এলাকার আনমনু গ্রামের কামাল আহমদের ছেলে মাহমুদুর রহমান এবং কলেজপাড়া এলাকার বিল্লাল মিয়ার ছেলে তানভীর মিয়া।


স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নগর আপ্যায়ন সংঘ বিগত এক যুগ ধরে গ্রামে গণেশ পূজার আয়োজন করে আসছে। এবারও চনু দাশের বাড়িতে পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে পার্শ্ববর্তী গ্রামের কয়েকজন মুসলিম তরুণ সেখানে যোগ দেন। আচরণগত বিষয়ে আয়োজকদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তরুণদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয়।


কিছু সময় পর ওই তরুণদের সঙ্গে আরও ১৫–২০ জন দেশীয় অস্ত্রসহ মণ্ডপে হামলা চালায়। হামলায় তিনজন গুরুতর আহত হন এবং মণ্ডপের চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিয়া পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘ঘটনার পরপরই মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

এই সম্পর্কিত আরো

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিরাই থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন

পদত্যাগপত্রে যা লিখেছেন সাহাবুদ্দিন

বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী বাসুদেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত, নেতৃত্বে শামীম ও মাহবুব

মো. সাহাবুদ্দিনকে নিয়ে হাফিজ উদ্দিন তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তাঁর সমর্থন ছিল