শনিবার, ২৫ জুলাই ২০২৬
শনিবার, ২৫ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’? কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দিরাই থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন পদত্যাগপত্রে যা লিখেছেন সাহাবুদ্দিন বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী বাসুদেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত, নেতৃত্বে শামীম ও মাহবুব মো. সাহাবুদ্দিনকে নিয়ে হাফিজ উদ্দিন - তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তাঁর সমর্থন ছিল
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় আহমদাবাদ মাদ্রাসায় বৃত্তি প্রদান ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ, আহমদাবাদ মাদ্রাসায় তানযীমুল মাদারিস লি-তাহফীযিল কুরআনিল করীম বোর্ডের বৃত্তি প্রদান অনুষ্ঠান ও হিফজ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ মে) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ১৬৮ জন কৃতী হাফেজ শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

একইসাথে হিফজ বিভাগের মানোন্নয়নে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন অর্ধশতাধিক শিক্ষক। এতে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা থেকে আগত হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান কারী আব্দুল হক ও মাওলানা কারী লোকমান আল মাহমুদ।

এ ছাড়া তানযীম বোর্ডের কৃতী শিক্ষার্থীদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে হাজী আরমিন আলী ট্রাস্ট। পরে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন ট্রাস্টের সদস্য জুনেদ আহমদ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন লন্ডনপ্রবাসী জুবায়দা খানম এবং জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ’র প্রাক্তন শিক্ষার্থীরা। বোর্ড কর্তৃপক্ষ তাদের এই সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

তানযীম বোর্ডের পরিচালক, আহমদাবাদ মাদ্রাসার মুহতামিম ও উত্তর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুর রহমান ইমরান সকলের কাছে বোর্ডের উত্তরোত্তর উন্নতির জন্য দোয়া কামনা করেন।

এই সম্পর্কিত আরো

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিরাই থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন

পদত্যাগপত্রে যা লিখেছেন সাহাবুদ্দিন

বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী বাসুদেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত, নেতৃত্বে শামীম ও মাহবুব

মো. সাহাবুদ্দিনকে নিয়ে হাফিজ উদ্দিন তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তাঁর সমর্থন ছিল