শনিবার, ২৫ জুলাই ২০২৬
শনিবার, ২৫ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’? কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দিরাই থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন পদত্যাগপত্রে যা লিখেছেন সাহাবুদ্দিন বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী বাসুদেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত, নেতৃত্বে শামীম ও মাহবুব মো. সাহাবুদ্দিনকে নিয়ে হাফিজ উদ্দিন - তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তাঁর সমর্থন ছিল
advertisement
সিলেট বিভাগ

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে ইসিএ এলাকাভুক্ত পিয়াইন নদী থেকে পাথর তুলতে গিয়ে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকালে জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত শ্রমিক রজব আলী (৪০) গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বরবন্দ এলাকার রহমত উল্লাহর ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে রজব আলীসহ আরও এক বারকি শ্রমিক জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় পাথর উত্তোলনের কাজে যান। এ সময় নৌকা থেকে পানিতে ডুব দিয়ে গর্ত থেকে পাথর তোলার সময় গর্তের উপরের অংশ ভেঙে পরে। এতে বালুচাপা পড়েন রজব আলী। দীর্ঘ সময় পরও পানির নিচ থেকে উপরে না উঠায় তার সাথে থাকা শ্রমিকসহ স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বালুর নিচ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 


খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল প্রতিবেদন তৈরি করেন।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ জানান, বালুচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরো

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিরাই থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন

পদত্যাগপত্রে যা লিখেছেন সাহাবুদ্দিন

বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী বাসুদেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত, নেতৃত্বে শামীম ও মাহবুব

মো. সাহাবুদ্দিনকে নিয়ে হাফিজ উদ্দিন তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তাঁর সমর্থন ছিল