বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুক্তরাজ্য প্রত্যাবর্তন উপলক্ষে সমাজসেবী আব্দুল হক আবুকে সংবর্ধনা প্রদান জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমান জিরা আটক গোয়াইনঘাটে রাস্তার কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং, অনিয়মের অভিযোগ দেড় লক্ষ ফলোয়ার অর্জন: লালাবাজারে মতিয়া টিভির কেক কাটা ও গুণীজন সংবর্ধনা জৈন্তাপুরে উপজেলা তাঁতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল কোম্পানীগঞ্জে স্থান পরিদর্শন - সিলেটে চীনের অর্থায়নে ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল শান্তিগঞ্জে কুরিয়ার ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু; গাড়ি আটক জামালগঞ্জের হাওরে তীব্র মাছের সংকট: হুমকিতে জীববৈচিত্র্য শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের ঈদ পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত সুনামগঞ্জ-৫ আসনের এমপি মিলনের সাথে ‘বেকা’ জেলা ইউনিটের সৌজন্য সাক্ষাৎ
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জ মেডিকেল রক্ষায় আন্দোলনের হুশিয়ারি

হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ রক্ষার দাবিতে নবীগঞ্জে সুধী সমাজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় নবীগঞ্জ প্রেসক্লাবে ‘হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলন’-এর আয়োজনে ও নবীগঞ্জ প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের উপদেষ্টা শফিকুল বারী আওয়াল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পিষুয চক্রবর্তী, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, সম্মিলিত নাগরিক কমিটির সদস্য কায়সার আহমেদ চৌধুরী জনি, হাসবী সাঈদ চৌধুরী, ফরিদুজ্জামান রনি, তাজুল ইসলাম রোমান, মো. সোয়াব খান, নবীগঞ্জ উপজেলা সমাজতান্ত্রিক দল বাসদের আহবায়ক চৌধুরী ফয়ছল শোয়েব, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান চৌধুরী মাসুদ, ওলামা দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপি নেতা মাওলানা শোয়েব আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সহ-সভাপতি মুরাদ আহমদ, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, বর্তমান যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, নবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী সাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি আহাম্মদ ঠাকুর রানা, নবীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এমদাদুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, আনন্দ নিকেতনের সভাপতি জাহাঙ্গীর বখত চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামীম আহমদ, সোহেল আহমদ, রুবেল মিয়া, আব্দুল মজিদ, আবু হুরায়রা মামুন, আব্দুস শাহিদ, পলাশ রতন দাশ, পৌর বিএনপি নেতা নিলকন্ঠ দাশ সামন্ত নন্টি, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহানুর রহমান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ইকবাল হোসেন তালুকদার, সাগর আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক হাবিবুর রহমান হাবিব, সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ইসলাম ইফতি প্রমুখ।

মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ছাত্র-যুব প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের উপদেষ্টা শফিকুল বারী আওয়াল বলেন, “হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ কেবল একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান নয়, এটি হবিগঞ্জবাসীর স্বপ্ন। এই মেডিকেল কলেজ যদি অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র হয়, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। জনগণের ঐক্যই আমাদের শক্তি।” হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পিষুয চক্রবর্তী বলেন, জনগণের ন্যায্য অধিকার রক্ষায় আমরা কাজ করি। হবিগঞ্জ মেডিকেল কলেজ হবিগঞ্জেই থাকবে এটাই আমাদের অঙ্গীকার।”

সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বলেন, “বছরের পর বছর ধরে এই মেডিকেল কলেজের জন্য আন্দোলন হয়েছে। অনুমোদনও হয়েছে। এখন এর স্থায়ীত্ব নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বক্তব্যে বক্তারা বলেন, “এই মেডিকেল কলেজ রক্ষা হবিগঞ্জের অস্তিত্ব রক্ষার অংশ। এটির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় হবিগঞ্জবাসী ঐক্যবদ্ধ।” 

হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে এবং সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানানো হয়। প্রয়োজনে মাধবপুর টু শেরপুর পর্যন্ত হাইওয়ে সড়ক অবরোধ করে অচল করা হবে।

এই সম্পর্কিত আরো

যুক্তরাজ্য প্রত্যাবর্তন উপলক্ষে সমাজসেবী আব্দুল হক আবুকে সংবর্ধনা প্রদান

জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমান জিরা আটক

গোয়াইনঘাটে রাস্তার কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং, অনিয়মের অভিযোগ

দেড় লক্ষ ফলোয়ার অর্জন: লালাবাজারে মতিয়া টিভির কেক কাটা ও গুণীজন সংবর্ধনা

জৈন্তাপুরে উপজেলা তাঁতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

কোম্পানীগঞ্জে স্থান পরিদর্শন সিলেটে চীনের অর্থায়নে ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল

শান্তিগঞ্জে কুরিয়ার ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু; গাড়ি আটক

জামালগঞ্জের হাওরে তীব্র মাছের সংকট: হুমকিতে জীববৈচিত্র্য

শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের ঈদ পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ-৫ আসনের এমপি মিলনের সাথে ‘বেকা’ জেলা ইউনিটের সৌজন্য সাক্ষাৎ