শনিবার, ২৫ জুলাই ২০২৬
শনিবার, ২৫ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়: রিজভী ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে সাগরে পানিতে তলিয়ে প্রাণ হারালেন ব্রিটিশ-বাংলাদেশি ২ নারী আইসিসিবির শিক্ষামেলায় বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশীদের ব্যাপক সাড়া জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’? কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে দলীয় প্রভাব কাটিয়ে ময়না মিয়া ও ইকবাল হোসেন গংদের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৮ মে) সকাল ১১ টায় পাথারিয়া বাজারের আল মদিনা মার্কেটের সামনে এ মানববন্ধন করেন গাজিনগর গ্রামের ভুক্তভোগী পরিবার।

মানববন্ধনে বক্তব্য রাখেন জায়গার মালিক গাজিননগর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ওয়ারিছ আলী, আব্দুল আলিম ও ভুক্তভোগীর ভাতিজা আজমল হোসাইন। 

এসময় গাজিনগর গ্রামের রিয়াজ উদ্দিন, তোয়াহিদ মিয়া, মনর উদ্দিন, আলেক উদ্দিন, ফয়জুল হক, সিরাজ উদ্দিন, জয়নুদ্দিন, কৈনুদ্দিন, হাবিবুর রহমান, বাবুল মিয়া, ছায়েদ হোসেন, ফারুক মিয়া, আরজু মিয়া, আফরোজ আলী, আফতর আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, পাথারিয়া বাজারে আমাদের মালিকানাধীন ১০ শতক জায়গার মধ্যে আমরা ৬ শতক জায়গায় মার্কেট করেছি৷ বাকি ৪ শতক জায়গায় টিনশেড ঘর ছিল। আমরা প্রবাসে থাকায় ক্ষমতার অপব্যবহার করে দলীয় প্রভাব কাটিয়ে তালুকগাঁও গ্রামের ময়না মিয়া,  ইকবাল হোসেন ও তার আত্নীয় স্বজনরা জোরপূর্বক আমাদের নির্মাণাধীন টিনশেড ঘর ভেঙে জায়গা দখল করে রেখেছে৷ পড়ে জায়গা উদ্ধারের জন্য আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পর আমাদের সকল কাগজাদি সঠিক থাকায় বিজ্ঞ আদালত আমাদের  পক্ষে রায় দেন ৷ এরপর কমিশন নিয়োগ করে আমাদের বাকি ৪ শতক জায়গা বুঝিয়ে দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমরা জায়গার দখল বুঝে পাইনি। তাই প্রশাসনের কাছে জোর দাবী দ্রুত সময়ের মধ্যে যেন আমাদের জায়গা বুঝিয়ে দেয়া হয়।

এই সম্পর্কিত আরো

নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়: রিজভী

ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে

অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ

সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে সাগরে পানিতে তলিয়ে প্রাণ হারালেন ব্রিটিশ-বাংলাদেশি ২ নারী

আইসিসিবির শিক্ষামেলায় বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশীদের ব্যাপক সাড়া

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন