রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ছাতকে ঐক্যবদ্ধ ছাতক গঠনে প্রস্তুতি সভা অনুষ্টিত গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণে রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের বৃক্ষরোপণ কর্মসূচি বারবার অধিগ্রহণে অনিশ্চিত জীবন, স্থায়ী সমাধান চান রূপগঞ্জবাসী ক্যান্সারের কঠিন সময়ে ইয়াসমিন আরার পাশে মানবিক সহায়তা পূর্বাচলের পর রূপগঞ্জ - ভিটেমাটি হারানোর দ্বিতীয় শঙ্কায় শত পরিবার নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়: রিজভী ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ সীমান্তে ৩১ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের মালাইগাঁও সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চোরাকারবারিরা বিপুল ভারতীয় কাপড়ের চালান শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসছিল বলে জানিয়েছে বিজিবি।

আজ বুধবার (৭ মে) ভোর ৪টা ১৫ মিনিটে চিনাউড়া বিওপির সদস্যরা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় এসব শাড়ির চালান জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা যায়, জব্দকৃত ভারতীয় শাড়ির সংখ্যা ৩৩০ পিস, যার বাজারমূল্য আনুমানিক ৩১ লক্ষ ৩৫ হাজার টাকা।

 

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. জাকারিয়া মোস্তফা জানান, চোরাচালানকারীরা ঈদ উপলক্ষে এই শাড়ির চালান সীমান্ত দিয়ে আনতে চাইলেও বিজিবির তৎপরতায় তা আটকে দেওয়া সম্ভব হয়।

তিনি আরো জানান, ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার রুখতে বিজিবি সর্বদা প্রস্তুত।

জব্দ শাড়িগুলো শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরো

কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়

ছাতকে ঐক্যবদ্ধ ছাতক গঠনে প্রস্তুতি সভা অনুষ্টিত

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরিবেশ সংরক্ষণে রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের বৃক্ষরোপণ কর্মসূচি

বারবার অধিগ্রহণে অনিশ্চিত জীবন, স্থায়ী সমাধান চান রূপগঞ্জবাসী

ক্যান্সারের কঠিন সময়ে ইয়াসমিন আরার পাশে মানবিক সহায়তা

পূর্বাচলের পর রূপগঞ্জ ভিটেমাটি হারানোর দ্বিতীয় শঙ্কায় শত পরিবার

নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়: রিজভী

ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে

অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ