শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

বিএনপি নেতা আশিক চৌধুরীর নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা, আহত ২

সিলেটের কানাইঘাটে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আবুল মনসুর সাজু চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটেছে। সিলেট জেলা বিএনপির সাবেক সহভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। এসময় গণ অধিকার পরিষদ নেতা আবুল মনসুর সাজু চৌধুরীর দুই কর্মী আহত হন। আবুল মনসুর সাজু চৌধুরী ও আশিক উদ্দিন চৌধুরী আপন চাচাতো ভাই।

শুক্রবার (১১ এপিল) সন্ধ্যা ৭টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের মমতাজগঞ্জ বাজারে এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার মমতাগঞ্জ বাজারে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আবুল মনসুর সাজু চৌধুরী পৈত্রিক ৪টি দোকান কোঠা রয়েছে। দুই মাস পূর্বে সাজু চৌধুরী লন্ডন থেকে দেশে আসেন। শুক্রবার সন্ধ্যায় মমতাজগঞ্জ বাজারে আবুল মনসুর সাজু চৌধুরী তার ৪টি দোকান পরিদর্শনে যান। এবং তার কর্মীরা গণ অধিকার পরিষদের ব্যানার টাঙান। একপর্যায়ে বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী তার দলবল নিয়ে এসে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর হামলার নির্দেশ দেন। এসময় আশিক চৌধুরী লোকজন গণ অধিকার পরিষদে ব্যানার টেনে নিয়ে ছিড়ে ফেলেন এবং কর্মীদের মারধর করেন। এতে গণ অধিকার পরিষদের কালাম আহমদ কলি ও হাবিবুর রহমান গুরুতর আহত হন। একপর্যায়ে বাজারের লোকজন জড়ো হয়ে সাজু চৌধুরীকে সন্ত্রসীদের হাত থেকে রক্ষা করেন এবং আহতদের চিকিৎসা করান।

এ ব্যাপারে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আবুল মনসুর সাজু চৌধুরী বলেন, আমার পৈত্রিক সম্পত্তিতে আমি পরিদর্শনে যাই এবং আমার গণি অধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দকে অফিস করার জন্য অনুমতি দেই। কিন্তু বিএনপি নেতা আশিক চৌধুরী ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার লোকজনের উপর হামলা করেন। আমি থানায় অভিযোগ দায়ের করেছি।

হামলার বিষয় জানতে সিলেট জেলা বিএনপির সাবেক সহভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর মুঠোফোনে বারবার কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, হামলার ঘটনায় গণ অধিকার পরিষদ নেতা আবুল কালাম থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা অভিযোগটি গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার