মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময়

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দিন : সুজাত মিয়া

নবীগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া।

বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, যুগ্ম আহবায়ক আব্দুল মুক্তাদির চৌধুরী ও আব্দুল বারিক রনি, উপজেলা বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, উপজেলা উলামাদলের সভাপতি মাওলানা শুয়েব আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী ও আনোয়ার হোসেন মিঠু, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহসভাপতি মুরাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক শাহ সুলতান আহমদ, নির্বাহী সদস্য মো. সেলিম তালুকদার, সাবেক সহসভাপতি এম এ মুহিত প্রমূখ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সুবিনয় রায় বাপ্পি, নির্বাহী সদস্য কিবরিয়া চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ শওকত আলী, সাংবাদিক আবু তালেব, সলিল বরণ দাশ, মুহিবুর রহমান, মতিউর রহমান মুন্না, নিজামুল হক চৌধুরী, ইকবাল হোসেন তালুকদার, সাগর আহমেদ, শাহরিয়ার আহমদ শাওন, অঞ্জন রায়, স্বপন রবি দাশ, নবীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এনাম উদ্দিন, পৌর যুবদল নেতা শেখ আবুল কাশেম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুর রহমান সোহেল, ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাহিদ আলী, নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রুপু, এস কে সাদি, জাকির আহমদ।


সাংবাদিকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া বলেন- সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের নানা- অসঙ্গতি, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সবসময় সাংবাদিকদের সোচ্চার থাকতে হবে। সাংবাদিকদের লিখনির মাধ্যমে যাতে কোনো মানুষ কষ্ট ও হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে সবাইকে সচেতন থাকতে হবে। শেখ সুজাত মিয়া আরো বলেন- বিগত সময়েও আমি সাংবাদিকদের সহযোগীতা পেয়েছি, আগামীদিনের পথচলায় সাংবাদিকদের সহযোগীতা কামনা করি। তিনি নবীগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আগামী সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য সরকারের নিকট জোরদাবি জানান।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক