শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির মানববন্ধন বুধবার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা এবং সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে বুধবার ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১ঘণ্টা মার্কেট বন্ধ রেখে মার্কেটের ১নং গেইটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- সমিতির সহ-সভাপতি মো. আক্তার হোসেন সুহেল, সহ-সাধারণ সম্পাদক মো. সাহেদ বকস, আজিজুল মকসুদ তালহা, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, সদস্য মো. নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, মো. মাহবুব আলম, সমিতির উপদেষ্টা আজমল হোসেন চৌধুরী, হাসান মার্কেট বাহিরের লাইন ব্যবসায়ী সমিতির সভাপতি ময়না মিয়া, ব্যবসায়ী মীর মো: জাকারিয়া, কামাল খান, আক্তার হোসেন, সিরাজুল ইসলাম, আবুল হায়াত মজুমদার, সাদ্দাম হোসেন প্রমুখ।

এছাড়াও মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সফল করতে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে মার্কেট ও বন্দরবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন সমিতির নেতৃবৃন্দ।

সভায় বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১ঘণ্টা মার্কেট বন্ধ রেখে মার্কেটের ১নং গেইটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সিলেটের সর্বস্থরের ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলী ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার