মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
advertisement
সিলেট বিভাগ

গাজায় গণহত্যার প্রতিবাদে ওসমানীনগরে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় চলমান নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা। 

মঙ্গলবার (৮ এপ্রিল) বাদ আসর ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে নানা শ্রেণি ও পেশার মানুষ যোগদিয়ে প্রতিবাদ জানান।


এ সময়, ইসরাইলের বিরুদ্ধে নানান শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে রাজপথ। প্রতিবাদীদের মূখে মূখে উচ্চারিত হয়, এক্যাশন এক্যাকশ- ইসরাইলের বিরুদ্ধে এক্যাকশন, বিশ্ব মুসলিম ঐক্য গড়ো-ফিলিস্তিন মুক্ত করো, সাবিলুনা সাবিলুনা-আল জিহাদ আল জিহাদ।


মিছিল শেষে উপজেলা সভাপতি তুহিন আহমেদর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রাফি পরিচালনায় অনুষ্ঠিত  সমাবেশে বক্তারা বলেন, আজ থেকে প্রায় ৮০ বছর আগে বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র ছিলনা। পশ্চিমাদের দুরভিসন্ধিতে এবং কতিপয় ক্ষমতালোভী আরব শাসকদের স্বার্থপরতার কারণে আজ গাজার মুসলমানদের এই অবস্থা। ১৯৪৮ সালে আরব নেতাদের মুনাফেকিতে জাতিসংঘের প্রস্তাবে ফিলিস্তিনের অর্ধেক ভূমি ইহুদি ইসরায়েলকে দেয়া হয়। ওরা যাযাবর ছিল। ১৯৬৭ সাল থেকে ওরা আগ্রাসী হয়ে উঠে। ফিলিস্তিনীদের অংশ থেকে ভূমি দখল করতে থাকে। দ্বন্দ্ব, হত্যা, বিশৃঙ্খলা ঘটিয়ে কোনঠাসা করে রাখে ফিলিস্তিনের জনগণকে। যা ক্রমান্বয়ে আজ গণহত্যায় রুপ নিয়েছে। সন্ত্রাসী ইসরায়েলকে এসব কুকর্মে প্রত্যক্ষ মদদ দিচ্ছে আমেরিকা। আরব নেতারা ক্ষমতার লোভে পশ্চিমাদের গোলামিতে মত্ত। আজ দখলদারদের বিরুদ্ধে বিশ্ববাসী ফোঁসে উঠেছে। মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে। অচিরেই জালিমরা তাদের শেষদিন দেখতে পাবে। আমরা গাজার গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


মিছিলে উপস্থিত ছিলেন, মিছিলে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া  সিলেট পশ্চিম জেলা সহ সভাপতি মাহবুব খাঁন,  ওসমানীনগর আল ইসলাহ সাধারণ সম্পাদক আব্দুল মতিন গজনবী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মুহাম্মদ আজাদ আলী, বালাগঞ্জ আল ইসলাহ সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সিলেট পশ্চিম জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক ফয়ছল ইসলাম, সহ অফিস সম্পাদক জুনায়েদ আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ওসমানীনগর আল ইসলাহ'র অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ, উমরপুর ইউনিয়ন আল ইসলাহর সহ সভাপতি মাওলানা কবির আহমদ, সহ অফিস সম্পাদক হাফিজ সহিদুর রহমান, লালাবাজার ইউনিয়ন তালামীযের সভাপতি শামছুল ইসলাম প্রমুখ। 

এই সম্পর্কিত আরো

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক