শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় পুলিশের উপর হামলা ও আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগ, আটক ৪

কুলাউড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে বিস্ফোরক আইনের মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (০৭ এপ্রিল) বিকেলে ভাটেরা ইউনিয়নে  ভাটেরা রাবার বাগানের মেইন গেইট এলাকায় আসামী  মো: শহিদ মিয়াকে আটকের সময় পুলিশের উপর হামলা চালিয়ে  ছিনিয়ে নেয় স্থানীয় দুষ্কৃতিকারীরা। আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় দুষ্কৃতিকারীদের হামলায় আহত হন এসআই মো: ছাদেক মিয়া। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে।

জানা যায়, ভাটেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৯ নং ওয়ার্ড সেক্রেটারি মো: শহিদ মিয়াকে আটক করতে এসআই মোঃ ছাদেক মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। আসামী মো: শহিদ মিয়াকে আটক করে নিয়ে আসার সময় ভাটেরা রাবার বাগানের মেইন গেইটে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র পুলিশকে লক্ষ্য করে গালাগালি শুরু করে। এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী মো: শহিদ মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। আসামী ছিনিয়ে নেয়ার সময় এসআই মো: ছাদেক মিয়া আহত হন।  ঘটনাস্থল থেকে ফিরে এসে এসআই মো: ছাদেক মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা (নং ১০(০৪) ২৫) দায়ের করেন। রাতেই পুলিশ ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খলিল মিয়া (১৮), জিমুল মিয়া (১৮), রুমন মিয়া (৩১), ইমন মিয়া (২৯), কে আটক করে। এদের সবার বাড়ি কলিমাবাদ গ্রামে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার জানান, আটককৃত ৪ আসামীকে মঙ্গলবার  আদালতে সোপর্দ করা হয়। ছিনিয়ে নেয়া আসামী মো: শহিদ মিয়াসহ বাকিদের আটকের চেষ্টা চলছে।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার