শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে ছেলেমেয়ের হাতে বাবা খুন

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের শ্যামেরকোনায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলে ও মেয়ের হাতে বাবা মুসলিম মিয়া (৪৮) খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক মেয়ে পুলিশের হাতে আটক হলেও ছেলে পলাতক রয়েছে।

শনিবার রাতে শ্যামেরকোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মুসলিম মিয়া শ্যামেরকোনা এলাকার বাগরঘর গ্রামের মৃত ছাদ মিয়ার ছেলে। জানা যায়, স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি চলছিল। তার স্ত্রী বিদেশ যাওয়ার জন্য মেডিকেল চেকআপের জন্য ঢাকায় অবস্থান করছেন। 

শনিবার সন্ধ্যার দিকে এ বিষয় নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মেয়ে মুন্নি আক্তার (২১), ছেলে মুন্না মিয়া (২৩), মুসলিম মিয়াকে দা দিয়ে কুপিয়ে আহত করে। তাৎক্ষণিক তার ছেলে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে জানান, তার বাবা গাছ থেকে নিচে পড়ে গিয়ে আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মৃতদেহ নিয়ে তার ছেলেমেয়ে বাড়িতে চলে আসে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নিয়ে আসেন।

স্থানীয় লোকজন তার মেয়ে মুন্নি আক্তারকে আটক করে পুলিশ হেফাজতে হস্তান্তর করেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ছেলেমেয়ে তার বাবাকে খুন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার