মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
advertisement
সিলেট বিভাগ

পুনর্মিলনী অনুষ্ঠানে কয়েস লোদী

আওয়ামী ফ্যাসিবাদের আমলে ঈদ ছিল নিরানন্দ

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের আমলে ঈদ ছিল নিরানন্দ। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ জনগণের মাঝে আনন্দের সুবাতাস ছড়িয়ে দিয়েছে। এ আনন্দ টেকসই ও অর্থবহ করতে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার কায়েম ও তাদের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে হবে।


রোববার বিকেলে টুকেরবাজার ইউনিট বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 


কয়েস লোদী বলেন, ঈদ হচ্ছে আনন্দের দিন, খুশির দিন। বিগত ১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ খুশি মনে ঈদ করতে দেয়নি। আজ দেশের মানুষের আন্তরিকতা ও সহযোগিতায় আমরা সবাই খুব শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন করতে পারছি।


তিনি বলেন, আজ আমাদের মধ্যে আনন্দ ও খুশি বিরাজ করছে। আমরা যেন সামনের দিনগুলো এভাবেই ধরে রাখতে পারি। সেখানে যথেষ্ট ঐক্যের প্রয়োজন রয়েছে। সুদৃঢ় ঐক্যই আমাদের সবার মধ্যেই এ আনন্দ ধরে রাখতে পারবে। আমার বিশ্বাস আমরা সবাই সুন্দরভাবে আছি। মিলেমিশে আছি এবং থাকবো। এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।


জালালাবাদ থানা বিএনপির আহবায়ক ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ আহমদের সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদের পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহ জামান নুরুল হুদা,  জেলা বিএনপির উপদেষ্টা এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, টুকেরবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক মেম্বার, ৩৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শাহজাহান মিয়া, ৩৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আহমদ, শাহ খুরুম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমর উদ্দিন প্রমুখ।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক